Home » ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত

ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত

সময় কলকাতা ডেস্ক, ২৭ জানুয়ারি : ধুরন্ধর অভিনেতা নাদিম খান অভিযুক্ত, প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত। বিবাহের প্রতিশ্রুতি দিয়ে টানা ১০ বছর ধরে সহবাসের অভিযোগ। থানায় অভিযোগ দায়ের। অভিযোগকারিনী নাদিম খানের সহায়িকার কাজ করতেন। ২০১৫ সাল থেকে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং নাদিম খান বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ। পরবর্তী সময় অভিনেতা বিবাহে অস্বীকার করেন। ঘটনাটি মালওয়ানিতে হয়েছে এবং এই মুহূর্তে মালওয়ানি থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

About Post Author