সময় কলকাতা ডেস্কঃ মেট্রোযাত্রীদের জন্য সুখবর। বড়দিনের পর এবার নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি,রবিবার ইস্ট-ওয়েস্ট ও দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে চলবে অতিরিক্ত মেট্রো। ওইদিন যাত্রীদের ভিড় সামাল দিতে ১৩০ জোড়া মেট্রোর পরিবর্তে ১৮৮ জোড়া মেট্রো চলবে বলেই মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। এদিন দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসবের কথা মাথায় রেখেই দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে ভোর ৬টা ৫০ মিনিট থেকেই শুরু হবে মেট্রো পরিষেবা। যদিও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হয়নি। অন্যদিকে, শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে অর্থাৎ ইস্ট-ওয়েস্ট রুটে সাধারণত রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকে। কিন্তু ১ জানুয়ারি যাত্রী সমাগমের কথা মাথায় রেখে এই রুটেও মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সকাল ৯টা থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত ৩০ মিনিট অন্তর মেট্রো চলবে বলেই জানা গিয়েছে।

এদিকে,২ জানুয়ারি সকাল ৮টা থেকে জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা শুরুর কথা রয়েছে। যদিও সময়সূচী এখনও পর্যন্ত ঠিক হয়নি। ৩০ মিনিট অন্তর মেট্রো চলবে বলেই জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যগমে জোকা-তারাতলা মেট্রোরুটের উদ্বোধন করবেন। এই রুটের সর্বনিম্ন ভাড়া থাকছে পাঁচ টাকা আর সর্বোচ্চ ভাড়া থাকছে ২০ টাকা। এই মেট্রো চালু হওয়ায় অবশেষে বেহালাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে। সূত্রের খবর,সিগন্যাালিং ব্যিবস্থা চালু না হওয়ায় এই রুটে বর্তমানে অল্প সংখ্যক মেট্রো চলবে। এই রুটে জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা-এই ছ’টি স্টেশন রয়েছে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা