Home » উজবেকিস্তানে শিশুমৃত্যুতে বিতর্কিত সংস্থার কফ সিরাপ উৎপাদনে নিষেধাজ্ঞা

উজবেকিস্তানে শিশুমৃত্যুতে বিতর্কিত সংস্থার কফ সিরাপ উৎপাদনে নিষেধাজ্ঞা

সময় কলকাতা ডেস্কঃ উজবেকিস্তানে সংস্থার তৈরি কফ সিরাপ খেয়ে ১৮ শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছিল। দ্রুত সেই বিতর্কিত ওষুধ প্রস্তুতকারী সংস্থা মারিয়ন বায়োটেকের সমস্ত কফ সিরাপ উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইট করে ওই সংস্থার কফ সিরাপ উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করেছে।

ভারতীয় কফ সিরাপ খেয়ে গাম্বিয়ায় পর শিশু মৃত্যুর অভিযোগ ওঠে উজবেকিস্তানে। উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের অভিযোগ, নয়ডার ওষুধ কোম্পানি মারিয়ন বায়োটেক এর তৈরি ডক ওয়ান ম্যাক্স নামক কফ সিরাপ খেয়ে ১৮ জন শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে উজবেকিস্তানে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রক স্বীকার করেছে শিশুদের এই ওষুধ খাওয়ানো হয়েছিল চিকিৎসকের পরামর্শ ছাড়াই এবং ওভারডোজ খাওয়ানো হয়েছিল। যদিও স্বাস্থ্য মন্ত্রক থেকে দাবী করা হয়েছে ওই কফ সিরাপে ইথাইল গ্লাইকলের অস্তিত্ব পাওয়া গিয়েছে। একাধিকবার ভারতীয় ওষুধ কোম্পানির তৈরি কফ সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় অস্বস্তিতে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উত্তর প্রদেশ সরকারের ড্রাগ কন্ট্রোল দপ্তর থেকে শুরু করা হয়েছে তদন্ত। কেন্দ্রে তরফ থেকে জানানো হয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এবং উত্তরপ্রদেশ সরকারের ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা যৌথভাবে এই সংস্থার বিরুদ্ধে তদন্ত চালাবে।

About Post Author