সময় কলকাতা ডেস্কঃ প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। মঙ্গলবার আচমকা শরীর খারাপ হওয়ায় তাঁকে আমদাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি ঠিক কী কারণে অসুস্থ ছিলেন তা হাসপাতালের তরফ থেকে জানানো হয়নি। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন হীরাবেন।

মায়ের মৃত্যুর খবর নিজেই টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই কারণে বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুক্রবারের কলকাতা সফর। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন থেকে শুরু করে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক, কলকাতায় অনেকগুলি কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এর মধ্যেই বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী কলকাতা সফরে আসতে না পারলেও পূর্বপরিকল্পনা অনুযায়ী, কলকাতার সমস্ত কর্মসূচিই নির্দিষ্ট সময়ে শুরু হবে। প্রধানমন্ত্রী মোদী কর্মসূচিগুলিতে যোগ দিতে পারেন ভার্চুয়ালি।

প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদীর প্রয়াণে শোকবার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করে লেখেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা শ্রদ্ধেয়া হীরাবেন মোদীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আমি শোকসন্তপ্ত নরেন্দ্র মোদীজিকে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’’ পাশাপাশি প্রধানমন্ত্রীর মাতৃ বিয়োগে সম বেদনা জানিয়ে শোক বার্তা পাঠিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?