সময় কলকাতা ডেস্ক, ১২ অগাস্ট : বুধবার বিধানসভায় বড় সিদ্ধান্ত নিয়ে কলকাতা এবং হাওড়া পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাসের জন্য সংশোধনী বিল পাশ হয়ে গেল। নতুন সীমানা বিন্যাসের উপরে দাঁড়িয়ে হবে পুরভোট। এদিন সংশোধনী বিল পাশের আগে পর্যালোচনার সময় কলকাতার প্রাক্তন মেয়র এবং ” ভালো তৃণমূল ” ফিরহাদ হাকিম বিজেপি বিধায়কদের কটাক্ষের সামনে পড়লেন।
রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে কলকাতা ও হাওড়া পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত সংশোধনী বিল পেশ ও পাস হয়েছে। এই পুনর্বিন্যাসের ফলে কলকাতার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ এবং হাওড়ার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের মরশুম ও পুজোর পর এই নতুন সীমানা বিন্যাসের ভিত্তিতেই পুরভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০৯। পুরনো বিল প্রত্যাহার করে নতুন সংশোধনী বিলে ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৬৮। জনসংখ্যার তারতম্য ও ঘনত্ব নিয়ন্ত্রণ করে নাগরিকদের দোরগোড়ায় উন্নত নাগরিক পরিষেবা (জল, নিকাশি ও রাস্তাঘাট সংস্কার) পৌঁছে দেওয়াই এই সংশোধনীর প্রধান লক্ষ্য। তবে এই বিল পর্যালোচনা কালে যেভাবে ফিরহাদ হাকিম বিজেপি বিধায়কদের কটাক্ষের সামনে পড়লেন তা থেকে এক প্রকার নিশ্চিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্তুতিগান করেই স্বস্তি মিলছে না প্রাক্তন মেয়রের।


More Stories
“তাড়া” খেয়ে রাতারাতি সিতাই ছাড়লেন বসুনিয়া দম্পতি
হালিশহর যাওয়ার পথে আক্রান্ত মমতা, বিক্ষোভ প্রদর্শন, গাড়িতে কাদা ও ঢিল
অজ্ঞাতবাস থেকে গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে