সময় কলকাতা ডেস্ক, ৪ অগাস্ট : নয়া দিল্লিতে শুভেন্দু অধিকারী ও কাকলি-সুদীপদের এনসিপিআই সাংসদদের বৈঠক শেষ।তৃণমূল কংগ্রেস থেকে দলছুট হয়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (NDA)-তে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারীর সঙ্গে এই ২০ জন এনসিপিআই সাংসদের এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক ও সরাসরি বৈঠক। ছিলেন বিজেপির দুই কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব এবং নিশিকান্ত দুবে। ছিলেন তৃণমূল ছেড়ে যাওয়া রাজ্যসভার তিন সাংসদ।
কী ফল সামনে এল এই বৈঠকে? বীরভূমের সাংসদ শতাব্দী রায় বললেন, “বৈঠকে এনসিপিআই (NCPI) বা দলীয় রাজনীতি নিয়ে নির্দিষ্টভাবে কোনো আলোচনা হয়নি। মূলত আমাদের এলাকার উন্নয়নমূলক কাজ ও অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়েই কথা হয়েছে। মিটিংটা ভীষণ ভালো ও ফলপ্রসূ হয়েছে। আগামী দিনে আমরা নবান্নে গিয়েও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করব।”
এদিন চোখ ছিল তিন সংখ্যালঘু সংসদের দিকে যাদের অবস্থান নিয়ে প্রশ্ন ছিল কারণ ইতিপূর্বেই ইন্ডিয়ার বৈঠকে তারা যোগ দেননি।ইতিমধ্যেই আবু তাহের আশ্চর্যজনকভাবে তিন সাংসদের অবস্থান আরো ঘোরালো করে জানিয়েছিলেন, “আমরা এনডিএ-তে নেই, আমরা বিজেপিতেও নেই।”তবে তাঁরা যে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করবেন না এরকম কোন বার্তা দেননি এবং বঙ্গভবনে শুভেন্দুর সঙ্গে বৈঠকে আবু তাহের, খলিলুররা হাজির ছিলেন। এই প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় একধাপ এগিয়ে বলেছেন, তাঁরা কুড়িজন এক জোট আছেন এবং সংখ্যাটা আরো বাড়তে পারে। কারা এন সি পি আই এ যোগ দিতে পারেন সেই অনুমান ও উপলব্ধি করার বিষয় সাংবাদিকদের ওপরেই ছেড়ে দেন রচনা। এখনও ওম বিড়লা এনসিপিআই সংসদদের আলাদা দলের স্বীকৃতি দেননি। ফলে মাঝবরাবর ভেসে আছেন এনসিপিআই সাংসদরা। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য কুণাল ঘোষের বিবৃতি ও ব্যাখ্যা। কুণাল ঘোষ আগেই জানিয়েছেন, এই কুড়িজন সাংসদের এবং জনপ্রতিনিতিদের অনেকেই কালীঘাট তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন, পুলিশের চাপকেই তিনি জনপ্রতিনিধিদের আপাতত শিবির পরিবর্তনের কারণ হিসেবে দেখিয়েছেন । আবু তাহেরের বিবৃতির সঙ্গে মিলছে না ভূপেন্দ্র যাদব ও নিশিকান্ত দুবের উপস্থিতি। অন্যদিকে, কুনাল ঘোষের বিবৃতির সঙ্গে মিলছে না নবান্নে সাংসদদের আগাম বৈঠকের ঘোষণা ও এমপিল্যাডের টাকা খরচ সংক্রান্ত আলোচনা । দীর্ঘ মেয়াদী ভাবনা ও সিদ্ধান্তের ইঙ্গিত রয়েছে। ধোঁয়াশা কিছুতেই কাটছে না।
শতাব্দী রায় বলেছেন যে,এন সি পি আই নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কোন আলোচনা হয়নি।এনসিপিআই বা রাজনৈতিক সমীকরণ নিয়ে কথা না হলে, কথা হল কী নিয়ে? শতাব্দী রায় বলেছেন এলাকার উন্নয়ন নিয়েই কথা হয়েছে এবং আগামী দিনে নবান্ন সংসদরা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন । এছাড়াও বিভিন্ন সূত্র মারফত যা জানা যাচ্ছে, নয়াদিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এনসিপিআই (NCPI) সাংসদদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের মূল তাৎপর্যপূর্ণ বিষয়গুলি ছিল এলাকার উন্নয়নমূলক কাজ, সাংসদ তহবিলের (MPLADS) সঠিক ব্যবহার এবং রাজনৈতিক হিংসায় ঘরছাড়া দলীয় কর্মীদের পুনর্বাসন।


More Stories
বিজেপির বড় ধাক্কা, প্রশান্ত কিশোরের বাজিমাত
দাতিয়ায় উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি, জয়ী কংগ্রেস
গুজরাটে মাঞ্জালপুরে বিজেপি জয়ী