Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ
আজ ১ জানুয়ারি,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ১ম দিন।

আজকের উল্লেখযোগ্য ঘটনা:

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

৪৫ খ্রিস্টপূর্ব – জুলিয়ান ক্যালেন্ডারের সূচনা হয়।
১৬৫১ – ইংল্যান্ডের দ্বিতীয় চার্লস স্কটল্যান্ড-এর রাজা হিসাবে অভিষিক্ত হন।
১৭৮৯ – কলকাতা-লন্ডন ডাক যোগাযোগ ব্যবস্থা চালু হয়।
১৮০৯ – কলকাতার “ব্যাংক অফ ক্যালকাটা”র নাম পরিবর্তন করে “বেঙ্গল ব্যাঙ্ক” রাখা হয়।
১৮১৮ – লন্ডন মিশনারি সোসাইটির ধর্মযাজক রবার্ট মে চৌদ্দজন ছাত্রীকে নিয়ে চুঁচুড়া বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
১৮২৪ – কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয়।
১৮৪৪ – ভিক্যর ক্যারু কলকাতায় সেন্ট জনস কলেজ প্রতিষ্ঠা করেন।
১৮৪৬ – কৃষ্ণনগরে “কৃষ্ণনগর সরকারি কলেজ” প্রতিষ্ঠিত হয়।
১৮৪৬ – বারাসতে “বারাসত সরকারি বিদ্যালয়” প্রতিষ্ঠিত হয়।
১৮৭১ – মনমোহন ঘোষের সম্পাদনায় সাপ্তাহিক ইন্ডিয়ান মিরর পত্রিকাটি দৈনিক পত্রিকারূপে আত্মপ্রকাশ করে। এটিই ছিল প্রথম ভারতীয় কর্তৃক সম্পাদিত দৈনিক পত্রিকা।
১৮৭৪ – কলকাতা কর্পোরেশন পরিচালিত প্রথম পৌরবাজারের উদ্বোধন হয়। ১৯০৩ সালে এই বাজারের নাম হয় “স্যার স্টুয়ার্ট হগ মার্কেট”।
১৮৭৬ – তদনীন্তন প্রিন্স অফ ওয়েলস তথা পরবর্তীকালের ব্রিটিশ সম্রাট সপ্তম এডওয়ার্ড কলকাতায় আলিপুর পশুশালা উদ্বোধন করেন।
১৮৮০ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর “সি.আই.এ” উপাধি লাভ করেন।
১৮৮৬ – কাশীপুর উদ্যানবাটীতে রামকৃষ্ণ পরমহংস “কল্পতরু” হন।
১৮৯০ – স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য মনোনীত হন।
১৯১৫ – ব্রিটিশ সরকার বৈজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে “নাইট” উপাধিতে ভূষিত করে।
১৯১৫ – ব্রিটিশ সরকার লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহকে (লর্ড সিনহা) “নাইট” উপাধিতে ভূষিত করে।
১৯২৩ – দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্বরাজ্য দল গঠন করেন এবং ইংরেজি দৈনিক ফরওয়ার্ড প্রকাশ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন :

১৮৯০ -প্রেমাঙ্কুর আতর্থী, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯০- ভূপতি মজুমদার স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও রাজনৈতিক নেতার জন্মদিন আজ।
১৮৯৪ – সত্যেন্দ্রনাথ বসু, ভারতীয় বাঙালি পদার্থবিদ এদিন জন্মান।
১৮৯৫ – সুহৃদ কুমার রায়,বাঙালি শৈলতাত্বিক ভূবিজ্ঞানী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯৮ – বিনয়রঞ্জন সেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় প্রথম ভারতীয় বাঙালি পরিচালন অধিকর্তাএদিন জন্মান।
১৯১৪ – ভারতীয় বাঙালি সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণ-এর জন্মদিন আজ।
১৯১৪-সুশীলকুমার মুখোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি মৃত্তিকা বিজ্ঞানী এদিন জন্মান।
১৯১৬ – অমিয়কুমার বন্দ্যোপাধ্যায়,ভারতীয় বাঙালি লেখক ও প্রাবন্ধিকের জন্মদিন আজ।
১৯১৯ – অজিতকুমার ঘোষ ,প্রখ্যাত নাট্যগবেষক ও সমালোচক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৭৮ – বিদ্যা বালান, ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস:

১৮৩৮ – ভারতে আদিবাসী হো বিদ্রোহের নায়ক পোটো হো ফাঁসির মঞ্চে আজকের দিনে মৃত্যুবরণ করেন।
১৯২১ – সুরেশচন্দ্র সমাজপতি, বাঙালি বাঙালি লেখক ও সাহিত্য সমালোচক এদিন প্রয়াত হন।
১৯৯১ – ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী রেণুকা দাশগুপ্তের প্রয়াণ দিবস আজ।
২০০৮ – প্রতাপচন্দ্র চন্দ্র, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আজকের দিনে প্রয়াত হন।

About Post Author