সময় কলকাতা ডেস্ক,৪ জানুয়ারিঃ ফের খারিজ অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। আপাতত জেলেই থাকতে হবে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে।
প্রসঙ্গত, মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। মামলার শুনানি এদিন শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে হাইকোর্ট। যদিও ওইদিন হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআই-কে। আবার শিব ঠাকুর মণ্ডলকে খুনের চেষ্টার অভিযোগে অনুব্রত মণ্ডলকে পুলিশের হেফাজতে নেওয়ার ঘটনায় এ দিন পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। অনুব্রতকে হেফাজতে নিতে পুলিশের ভূমিকা অস্বচ্ছ বলেও মন্তব্য করেন বিচারপতি জয়মাল্য বাগচি।

উল্লেখ্য,গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে তৎপর ইডি। সূত্রের খবর, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি। এই মুহূর্তে গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়ে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন তিহাড় জেলে বন্দি। তদন্তের স্বার্থে বীরভূমের তৃণমূল সভাপতিকেও দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।


More Stories
মাটির বুকে স্বর্গ, সাজুর ‘হেভেন’ বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি পুলিশ প্রশাসনের
বিচ্যুতি থাকবেই, ফুলপ্রুফ সিস্টেম বলে কিছু হয়না : শমীক ভট্টাচার্য
মহেশতলায় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু