সময় কলকাতা ডেস্ক, ৬ জানুয়ারি: দাঁতের সমস্যা ও মুখের মধ্যে ব্যাক্টেরিয়া জমা হওয়ার মতো বিভিন্ন কারণে অনেকেরই মুখে দুর্গন্ধ হয়। বিজ্ঞানের ভাষায় যা হ্যালিটোসিস নামে পরিচিত। কম জল খাওয়া, ঘন ঘন খাবার খাওয়ার অভ্যাস, খারাপ অন্ত্রের স্বাস্থ্য, দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, তীব্র অ্যাসিডিটি, ঘুমের সময় মুখ দিয়ে শ্বাস নেওয়া ইত্যাদি নানা কারণে মুখের দুর্গন্ধের সমস্যা বৃদ্ধি পেতে পারে। কিন্তু এর থেকে কী মুক্তির পেতে ভরসা রাখতে পেরেন আয়ুর্বেদে।
মেথি ও তেজপাতার চা
মুখের বাজে গন্ধ দূর করতেও কার্যকরি ভূমিকা পালন করে মেথি। তবে এর সাথে মিশিয়ে নিতে হবে তেজপাতা। দুই কাপ জলে এক চা চামচ মেথি ও দুটি বড় তেজপাতা দিয়ে ফুটিয়ে নিতে হবে। জল শুকিয়ে এক কাপ হয়ে গেলে সেটি নামিয়ে চায়ের মতো পান করতে হবে। মুখের দুর্গন্ধ দূর করতে প্রতিদিন এক কাপ করে এই চা পান করতে হবে।
দিনে দু’বার দাঁত মাজুন
সকালে ঘুম থেকে উঠেই দাঁত মাজা এবং জিভ পরিষ্কার করা আবশ্যিক। এই অভ্যাস মুখের মধ্যে জমে থাকা সমস্ত টক্সিন নির্মূল করতে সাহায্য করে। রাতেও একই কাজ করা বাঞ্ছনীয়, কারণ পরিষ্কার মুখ নিয়ে ঘুমাতে গেলে, রাতে জীবাণুর সংখ্যা বাড়তে পারে না।
খাবারের পরে মৌরি খাওয়া
মৌরি পাচনে সহায়তা করে। পাশাপাশি মৌরি ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ। যা লালা প্রবাহকে উদ্দীপিত করে এবং শুষ্ক মুখ থেকে মুক্তি পেতে সহায়তা করে। তা ছাড়া মৌরির সুগন্ধ মুখের দুর্গন্ধের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
খাবারের পরে কুলকুচি ও গার্গল করা
মুখ পরিষ্কার করার জন্য জল অপরিহার্য, বিশেষ করে খাবার খাওয়ার পরে। তাই যে কোনও খাবার খাওয়ার পর কিছু জল মুখে ভরে ২-৩ মিনিটের জন্য সজোরে কুলকুচি করতে হবে, যাতে মুখে খাদ্যকণা জমে না থাকে। খাদ্যকণা জমে থাকেলই মুখে দুর্গন্ধ বেশি হবে।
পর্যাপ্ত জল পান করা
শরীরের প্রতিটি কাজের জন্য পর্যাপ্ত জল পান করা খুবই জরুরি। মুখের স্বাস্থ্য রক্ষাও তার ব্যতিক্রম নয়। জল বেশি করে খেলে খাবারের কণা এবং অতিরিক্ত ব্যাকটেরিয়া ধুয়ে যায়। মুখ শুকনো হয়ে গেলেও মুখে দুর্গন্ধ হয়। তাই বারবার জল পান।


More Stories
প্রাথমিক স্কুলের পাশেই পরিত্যক্ত ও আগাছায় ভরা কুয়ো! ভয়ে একা বেরোয় না শিশুরা
হাওড়ার ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা
শীতকালে ঠোঁট ফাটা নিয়ে চিন্তা? মেনে চলুন এই চার টিপস, লাগবে না কোনও পেট্রোলিয়াম জেলি