সময় কলকাতা ডেস্ক, ৭ জানুয়ারি: নারকেল দুধ আর মানকচু দিয়ে মুরগির ঝোল
উপকরণ
মানকচু বেশি করে, দুটো মুরগি কেটে কুটে পিস করে নেবেন, আদা, রসুন ও পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, ধনে, জিরে গুঁড়ো, কাঁচা মরিচ, নারকেলের দুধ এক কাপ, তেল ও নুন পরিমাণ মতো। গোটা চারেক পেঁয়াজ কুচিয়ে কেটে লাল লাল এবং মুচমুচে করে ভেজে নেবেন।
পদ্ধতি
সব মশলা দিয়ে মাংস ভালো করে কষিয়ে রাঁধুন। মানকচু চৌকো চৌকো করে কেটে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। যেটুকু জল থাকবে সব ঝরিয়ে নেবেন। এবার সেদ্ধ করা মানকচু মাংসে দিয়ে আরও একটু কষতে হবে। মাংস ভালো করে সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। নামানোর আগে নারকেলের দুধ, মুচমুচে পেঁয়াজ ভাজা আর কাঁচা মরিচ উপরে দিয়ে দিতে হবে।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার