Home » আসানসোলে কয়লাখনিতে ভয়াবহ ধস

আসানসোলে কয়লাখনিতে ভয়াবহ ধস

সময় কলকাতা ডেস্ক,৮ জানুয়ারিঃ ফের আসানসোলে কয়লাখনিতে ভয়াবহ ধস। রবিবার এই ধসের ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটির বিসিসিএলের দামাগড়িয়া খোলামুখে। স্থানীয়দের অভিযোগ, বন্ধ খনিতে অবৈধভাবে কয়লা কাটার জেরেই এই বিপত্তি ঘটে। এই ধসের ফলে বেশ কয়েক জন চাপা পড়ে আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও অনুমান করছেন স্থানীয়রা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

যদিও এ ব্যাপারে মুখ খুলতে চাননি খনি কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিসিসিএলের আধিকারিকরা এবং আসানসোল পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লালন মেহেরা। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি কাউন্সিলরের অভিযোগ, কোলিয়ারি ম্যাননেজমেন্ট সিআইএসএফ,শাসকদল তৃণমূল ও পুলিশের মদতে এই বেআইনি কয়লা খনন চলছে। এখানে কোটি কোটি টাকার কয়লার অবৈধ কারবার চলছে। তার জেরেই এই ঘটনা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। এ প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা বিমান দত্ত বলেন,‘কয়লা হল রাষ্ট্রীয় সম্পত্তি। খনি রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রীয় বাহিনী রয়েছে। যদি এমন অবৈধ কারবার চলে তো তারা কী করছে?’

About Post Author