Home » খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের

খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক : রেস্টুরেন্ট থেকে বাসি- পচা খাদ্য  খাওয়ানো হয় বলেই  নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। এরকম অভিযোগ হাতে আসার পরে আগে তার প্রমাণ মিলেছিল। সাময়িক বিধিনিষেধের পরে আবার যেই কে সেই! খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে একাধিক রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের।

অভিযোগ বহুবিধ।সঠিক খাদ্য বিধি মানা হয় না, যত্রতত্র আবর্জনা ও  নোংরার মধ্যে দিয়েই চলে খাদ্য তৈরির কাজ এবং উপকরণ সঠিক মানের নয়।  মধ্যমগ্রামের পর এবার বারাসাতেও ফুড সেফটি দপ্তরের কড়া অভিযান। শনিবার বারাসাতের চাপাডালি মোড় সংলগ্ন একাধিক রেস্টুরেন্টে হানা দেন ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা।

অভিযান চলাকালীন বিভিন্ন রেস্টুরেন্টের খাবারের গুণগত মান, খাদ্যসামগ্রী সংরক্ষণের পদ্ধতি, রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলি খতিয়ে দেখা হয়। অভিযোগ, একাধিক রেস্টুরেন্টে খাদ্য সুরক্ষা বিধি যথাযথভাবে মানা হচ্ছিল না।  ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা বিভিন্ন খাদ্যসামগ্রী পরীক্ষা করার পাশাপাশি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় নথিপত্র ও লাইসেন্সও খতিয়ে দেখেন। নিয়ম ভঙ্গের অভিযোগে একাধিক রেস্টুরেন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কয়েকটি প্রতিষ্ঠানের ফুড সেফটি লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।।

About Post Author