সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,৮ জানুয়ারি : বছরের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারত। শ্রীলঙ্কাকে শেষ ম্যাচে ৯১ রানে হারিয়ে ২-১ ম্যাচের ফলাফলে সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া ।আগের দু ম্যাচে যতই টানটান উত্তেজনা থাকুক, রাজকোটে সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে কার্যত দূরমুশ করল ভারত। শনিবার মুখ্যত সূর্যকুমার যাদবের ব্যাটের ঝলকে ভারত বিরাট রানের ইনিংস গড়ে।প্রথমে ব্যাট করে ভারত ৫ উইকেট হারিয়ে ২২৮ রান তুলে ফেলে। যথারীতি ঝড় তুললেন সূর্য। তিনি টি-টোয়েন্টি পর্যায়ে কেন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান তা আবার প্রমাণ করলেন। কুড়ি ওভারের মধ্যে সেঞ্চুরি বা নিদেনপক্ষে হাফ সেঞ্চুরি করা অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি।৫১ বলে এদিন ১১২ রান করলেন,যার মধ্যে রয়েছে ৯ টি ছক্কা। এটি তার টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় শতরান।শুভমান গিল রান পেলেও আবার ব্যর্থ ঈশান কিষান। রাহুল ত্রিপাঠি ভালো শুরু করেও ৩৫ রান করে থেমে যান।অতঃপর শুভমান – সূর্য জুটি মাত্র ৮ ওভার ৫ বলে ১১১ রান তোলেন।৪৬ রান করে শুভমান ফিরে গেলেও সূর্য থেমে থাকেন নি। শেষ দিকে এসে অক্ষর প্যাটেল রানের গতিকে আরও দ্ৰুত করেন।

২২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ওপেনিং জুটি রান পেলেও পরের দিকে শ্রীলঙ্কা তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে।মাত্র ১৩৭ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কা। সবচেয়ে সফল বোলার আর্শদীপ সিং। তিনি ২০ রানে ৩ উইকেট পান।উমরান মালিক, হার্দিক ও চাহাল পান দুটি করে উইকেট।স্বাভাবিক কারণেই ম্যাচের সেরা নির্বাচিত হন সূর্য কুমার যাদব।ম্যান অফ দ্যা সিরিজ অক্ষর প্যাটেল।।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে