সময় কলকাতা ডেস্ক: ফের ক্রিকেট মাঠে বিতর্কে জড়ালেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠের মধ্যে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে মেজাজ হারালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। ব্যাট উঁচিয়ে একেবারে ধেয়ে গেলেন আম্পায়ারের দিকে।

শনিবার বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লিগে শাকিবের দল ফরচুন বরিশাল মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকারদের। ম্যাচের ১৬ তম ওভারে সিলেটের হয়ে বল করতে আসেন রেজাউর রাজা। বরিশালের হয়ে তখন স্ট্রাইকে শাকিব। রেজাউরের একটি বাউন্সার শাকিবের মাথার উপর দিয়ে গিয়ে জমা উইকেট রক্ষকের গ্লাভসে। বলটি দেখে নো বল মনে হলেও আম্পায়ার প্রথম বাউন্সারের সিদ্ধান্ত দিয়ে রাজাকে সতর্ক করেন। আর এতেই মেজাজ হারান ব্যাটিং ক্রিজে দাড়িয়ে থাকা শাকিব। রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন বাংলাদেশের অলরাউন্ডার।
Shakib Al Hasan – the man the myth the umpire’s nightmare pic.twitter.com/wKQnb3wNUH
— adi ✨ DR3 stan account (@notanotheradi) January 7, 2023
শাকিবকে শান্ত করতে ছুটে আসেন অপর আম্পায়ার। বিপক্ষ দলের ক্রিকেটাররাও শাকিবকে শান্ত করতে এগিয়ে আসেন। তবে আম্পায়ারের সিদ্ধান্তে যে তিনি হতাশ তা ব্যক্ত করতে ছাড়েননি শাকিব। তবে এদিন ম্যাচে ৩২ বলে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তবে তাঁর দল ফরচুন বরিশাল ৬ উইকেটে হারে সিলেট স্ট্রাইকারের কাছে।

ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্তকেই শেষ সিদ্ধান্ত বলে মনে করা হয়। আম্পায়েরের ভুল সিদ্ধান্তে আউট হওয়ার সিদ্ধান্তও রয়েছে ভুরিভুরি। তবে আম্পায়ারের সঙ্গে সাম্প্রতিক সময় একাধিকবার বিতর্কে জড়িয়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডার।

শাকিবের এই ব্যবহারের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনও শাস্তির সিদ্ধান্ত নেয় কিনা সেদিকে তাকিয়ে ক্রিকেট মহল।


More Stories
শেফালী -রাধায় বাংলাদেশ চূর্ণ
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত