সময় কলকাতা ডেস্ক,৮ জানুয়ারিঃ বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের স্মৃতি এখনও টাটকা ফুটবল প্রেমীদের মনে। যেই তিনটি কারণে ম্যাচটিকে মনে রাখবেন, তাঁর মধ্যে অন্যতম শান্ত স্বভাবের মেসির সঙ্গে ডাচ খেলোয়ারদের বাগবিতণ্ডা। সেই ডাচ ফুটবলার শুধু মেসির সঙ্গে ঝামেলাতেই জড়াননি পরিবর্ত হিসেবে মাঠে নেমে একা হাতে প্রায় আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে দিয়েছিলেন। তিনি ৩০ বছরের ডাচ ফরওয়ার্ড উট উইঘর্স্ট। এবার রোনাল্ডোর পরিবর্তে এই ডাচ ফরওয়ার্ডকে দলে নিতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্টরা।

উইঘর্স্ট বর্তমানে খেলেন ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশন ক্লাব বার্নলিতে। এই মরশুমে তুরস্কের ক্লাব বেসিকটাসে লোনে রয়েছেন ডাচ ফরওয়ার্ড। তুরস্কের ক্লাবের হয়ে ১৬ ম্যাচে ৮ গোল করে ফেলেছেন ইতিমধ্যে। বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা এই ফুটবলারকে এবার টার্গেট করল একুশ বারের ইংলিশ লিগ বিজেতারা।


প্রসঙ্গত, কোচের সঙ্গে ঝামেলার কারণে গত বছরের শেষে ক্লাব ছাড়েন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। উইন্টার ট্রান্সফার উইন্ডো তে রোনাল্ডোর বিকল্পের সন্ধান চালাচ্ছিল ম্যান ইউ। সেই বিকল্পের দৌড়ে প্রথম সারিতে ছিলেন কোডি গাকপো। কিন্তু গাকপোকে দলে নিয়ে চমক দেয় ম্যান ইউর চির প্রতিদ্বন্দ্বী লিভারপুল। তারপর একাধিক ফুটবলারের নাম জড়িয়েছে রোনাল্ডোর বিকল্প হিসেবে। ডাচ ফরওয়ার্ড মেমফিস ডিপে, আল নাসেরের সঙ্গে সাম্প্রতিক চুক্তি বাতিল হওয়া ক্যামেরুনের ফরওয়ার্ড ভিনসেন্ট আবুবকর। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী, এই মুহূর্তে সেই দৌড়ে অনেকটাই এগিয়ে ডাচ ফরওয়ার্ড উইঘর্স্ট।


More Stories
ছয় বিদেশীতে মোহনবাগান প্রস্তুত, জেরবার ইস্টবেঙ্গল, কবে আসছেন এফিয়ং?
সিরিজের মাঝপথে পাকিস্তানের ৭ প্লেয়ার ছাঁটাই
ব্রাজিল ম্যাচের ভারতীয় দল ঘোষিত