সময় কলকাতা ডেস্ক, ১৮ জানুয়ারিঃ মঙ্গলবারই সভাপতি পদে মেয়াদ বৃদ্ধি হয়েছে তাঁর। আর বুধবারই রাজনৈতিক কর্মসূচিতে বঙ্গ সফরে আসছেন জে পি নাড্ডা। তাই দলের সর্বভারতীয় সভাপতিকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত বঙ্গ বিজেপি। বুধবার রাতেই কলকাতা বিমানবন্দরে নামছেন জে পি নাড্ডা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপি নেতৃত্ব। বিমানবন্দরে অব্যবর্ধনা পর্ব শেষ হওয়ার পর সড়কপথে সোজা জেপি নাড্ডা চলে যাবেন নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে। সেখানেই রাত্রিবাস করার পর বৃহস্পতিবার সকালে সর্বভারতীয় সভাপতি পদে মেয়াদ বৃদ্ধি উপলক্ষে জেপি নাড্ডাকে সংবর্ধনা দেওয়ার ভাবনা রয়েছে বিজেপি রাজ্য কমিটির।

এরপরেই বৃহস্পতিবার তিনি রওনা দেবেন নদীয়া জেলার উদ্দেশ্যে। ইসকন মন্দির হয়ে বেথুয়াডহরি জুনিয়র ইস্টবেঙ্গল ময়দানে বৃহস্পতিবার বেলা ১২টায় রয়েছে তাঁর প্রকাশ্য জনসভা। ইতিমধ্যেই জে পি নাড্ডার সভাকে কেন্দ্র করে বিজেপির নদীয়া উত্তর সাংগঠনিক জেলা নেতৃত্ব জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। রাজনৈতিক সভা করার পাশাপাশি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য রাজ্য কমিটির পদ্ম শিবিরের নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠকও করতে পারেন জে পি নাড্ডা, এমনটাই রাজ্য বিজেপি সূত্রের খবর। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সে ক্ষেত্রে পিছিয়ে নেই গেরুয়া শিবিরও। তবে গেরুয়া শিবিরকে যেটা ভাবছে তা হল বুথ স্তরে সাংগঠনিক শক্তি। পাশাপাশি ঘরোয়া কোন্দলও। পঞ্চায়েত স্তরে এখনও পর্যন্ত অনেক জায়গাতে বুথ কমিটিই তৈরি করে উঠতে পারেনি পদ্ম শিবির। সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্গ সফরে এসে বঙ্গ পদ্ম শিবিরকে কড়া বার্তা দিতে পারেন জে পি নাড্ডা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর