সময় কলকাতা ডেস্ক, ১৯ জানুয়ারি: সকাল থেকেই রোদের দেখা নেই। এরই মধ্যে ৩ জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস। কুয়াশার দাপট কিছুটা কমেছে। তবে রোদের তীব্রতা তেমন নেই বললেই চলে। শহরজুড়ে রয়েছে হালকা শীতের আমেজ।

পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার পরিস্কার থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৫ শতাংশ। হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকা শহর। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ বেশ কয়েকটি উপকূলের জেলা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশা সতর্কতা। ঘন কুয়াশায় ঢাকতে পারে মুর্শিদাবাদ জেলাতেও। সপ্তাহের শেষের দিকে দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তুরে হাওয়ার দাপট কমতে শুরু করেছে। রাজ্যে প্রবেশ করতে শুরু করেছে পশ্চিমী ঝঞ্ঝা। যার ফলে বাড়ছে তাপমাত্রা। আগামী তিন দিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলে জানা গিয়েছে।

পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পংয়ে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব কটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী কয়েকদিন তাপমাত্রার ওঠানামা চলতেই থাকবে। বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে