সময় কলকাতা ডেস্ক, ২০ জুলাই : নীরব মোদি অন্তর্ধান রহস্য সহ দেশের বহু নজরকাড়া উল্লেখযোগ্য তদন্তের নেতৃত্ব দিয়েছিলেন তিনি অথচ তাঁর মৃত্যু নিয়েই এখন রহস্য। ত্রিপুরা পুলিশের ডিরেক্টর জেনারেল বা ডিজিপি (DGP) অনুরাগ ধনকরের রহস্য মৃত্যু।সোমবার (২০ জুলাই ২০২৬) আগরতলায় পুলিশ সদর দফতরে নিজ কার্যালয় থেকে উদ্ধার হয় তাঁর দেহ । তাঁর মৃত্যু এবং মৃত্যুর কারণ এখনও ধোঁয়াশায়। তদন্ত জারি।
সকালে আগরতলার পুলিশ সদর দফতরে (PHQ) নিজের ওয়াশ রুমের থেকে অনুরাগ ধনকরের দেহ উদ্ধার করা হয়। কিছু প্রাথমিক রিপোর্টে তার নিজের সার্ভিস রিভলভার ব্যবহার করার আশঙ্কার কথাও বলা হয়েছে যদিও তা নিয়ে কোনো সঠিক তথ্য মেলেনি। দ্রুত আগরতলার গোবিন্দ বল্লভ পন্ত (GBP) হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুপুর ১২টা বেজে ৪৮ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সদর দফতরের ওই কক্ষটি ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে।
আকস্মিক ঘটনার খবর পেয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি ও পুলিশ কর্মকর্তারা অবিলম্বে পুলিশ সদর দফতর এবং হাসপাতালে ছুটে যান।উল্লেখ্য, অনুরাগ ধনকর ১৯৯৪ ব্যাচের ত্রিপুরা ক্যাডারের একজন অত্যন্ত অভিজ্ঞ আইপিএস (IPS) কর্মকর্তা ছিলেন। পূর্বতন ডিজিপি অমিতাভ রঞ্জনের অবসরের পর, ২০২৫ সালের মে মাসে তিনি ত্রিপুরা পুলিশের প্রধান বা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তিন দশকেরও বেশি দীর্ঘ কর্মজীবনে তিনি ত্রিপুরা পুলিশের গোয়েন্দা প্রধান (DGP Intelligence), সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)-এর অতিরিক্ত অধিকর্তা এবং শিখ বিরোধী দাঙ্গার তদন্তে গঠিত বিশেষ তদন্ত দলের (SIT) চেয়ারম্যান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তবে তাঁর কর্মজীবনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা, সিবিআই অধিকর্তা হিসেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩ হাজার কোটি টাকার স্ক্যাম কাণ্ডে পলাতক নীরব মোদীর বিরুদ্ধে তদন্তে নেতৃত্ব দেওয়া।।


More Stories
পরিবারের সম্মতি ছাড়া সোনম ওয়াংচুকের কোনও চিকিৎসা নয়, জানালেন স্ত্রী
উত্তর সিকিমের শিক্ষার্থীদের পাশে ভারতীয় সেনা
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির