Home » ছাত্র-যুবদের সংসদ অভিযান ঘিরে উত্তেজনা,লাঠিচার্জ : আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হল সরকার

ছাত্র-যুবদের সংসদ অভিযান ঘিরে উত্তেজনা,লাঠিচার্জ : আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হল সরকার

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২০ জুলাই : কী হল না! ছাত্র যুব এবং ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ। এত সবকিছুর মাঝে  মাঝে আন্দোলনকারীদের  প্রাপ্তি যে তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয় কেন্দ্রীয় সরকার।

ছাত্র যুব এবং ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানকে ঘিরে তুমুল উত্তেজনা মঙ্গলবার। নিট (NEET) পরীক্ষা দুর্নীতি, প্রশ্নফাঁস এবং শিক্ষার্থীদের আত্মহত্যার প্রতিবাদে ২০ জুলাই ২০২৬ তারিখে দিল্লির বুকে ছাত্র-যুবদের বিশাল ‘সংসদ অভিযান’ বা ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে যন্তর মন্তরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সংসদের বাদল অধিবেশন শুরুর প্রথম দিনেই ককরোচ জনতা পার্টি (CJP) এবং বিভিন্ন ছাত্র সংগঠনের আহ্বানে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। সর্বভারতীয় নিট (NEET) পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের বিরুদ্ধে জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার ছাত্র-যুব এই অভিযানে শামিল হন। পুলিশের পক্ষ থেকে এই সংসদ অভিযানের কোনো অনুমতি দেওয়া হয়নি। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তীব্র ধস্তাধস্তি হয়। ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে বলে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন। বেশ কিছু ছবিও ভাইরাল হতে দেখা গিয়েছে যেখানে পুলিশকে নির্মমভাবে লাঠি চার্জ করতে দেখা যায়।

সংসদের নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লি জুড়ে প্রায় ১০,০০০ নিরাপত্তাকর্মী ও ৱ্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) মোতায়েন করা হয়। যন্তর মন্তর ও সংসদ ভবন সংলগ্ন এলাকার ৫টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এমনকি কিছু অংশে ইন্টারনেট পরিষেবা ব্যাহত করার অভিযোগও উঠেছে। বিক্ষোভের মাঝেই কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়। সিজেপি (CJP)-র প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে এই বিষয়ে বৈঠক করতে যান। সোনম ওয়াংচুকের অনুরোধ এবং বিরোধী নেতাদের আশ্বাসের পর দীর্ঘ ২৩ দিন ধরে চলা তিন ছাত্রনেতার অনশন সোমবারই প্রত্যাহার করা হয়েছে।।

About Post Author