সময় কলকাতা ডেস্ক,২০ জানুয়ারিঃ প্রবল শৈত্য প্রবাহ বইছে সারা আফগানিস্তান জুড়ে। সরকারি তথ্য অনুযায়ী, শৈত্য প্রবাহের কারণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭০ জনের। প্রায় ৭০ হাজার গবাদি পশু প্রাণ হারিয়েছে প্রবল শৈত্য প্রবাহের কারণে।

ক্রমশ নিম্নমুখী তাপমাত্রার পারদ। এই মুহূর্তে আফগানিস্তানের তাপমাত্রা মাইনাস ৩৩° সেলসিয়াস। আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে বরফের আস্তরণ কোথাও ৫ ফুট কোথাও ৭ ফুট পর্যন্ত হওয়ায় যান চলাচল সম্পূর্ণ বিঘ্নিত। আফগানিস্তানের মধ্য ও উত্তর প্রদেশে ভারী তুষারপাত বিগত ৩ দিন ধরে অনবরত হওয়ায় ওই অঞ্চলের যান চলাচল সম্পূর্ণ বিঘ্নিত। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গবাদি পশু। সরকারি সূত্রের খবর, এখনও পর্যন্ত ৭০ হাজারের বেশি গবাদি পশুর মৃত্যু হয়েছে এই শৈত প্রবাহের কারণে। বিভিন্ন অঞ্চলে নেমেছে উদ্ধারকারী দল।

শৈত প্রবাহে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। হাসপাতালে এই মুহূর্তে রোগী ভিড়ের কারণে বিভিন্ন রোগীকে তাদের বাড়িতে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে সরকারের তরফ থেকে। বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে পানীয় জলের অভাব। জলের বোতল মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে বরফ। সরকারের তরফ থেকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক