সময় কলকাতা ডেস্ক, ২০ জানুয়ারি : একঘেয়ে ঘরোয়া খাবার ভাল লাগছে না। মুখের স্বাদ বদলাতে বাচ্চাদের টিফিনে বানিয়ে দিন ইতালিয়ান পাস্তা।
উপকরণ
• ২৫০ গ্রাম পাস্তা
• ৪ টে কাঁচা লঙ্কা
• ১ টা গাজর-
• ১ কাপ দুধ
• ১ টা ক্যাপ্সিকাম
• ৩ চা চামচ ময়দা-
• ১০০ গ্রাম রিফাইন তেল
• ২ টো গোলমরিচ গুঁড়ো
• ১ চা চামচ চিলি ফ্লেক্স
• ১/২ চা চামচ অরিগ্যানো
• ৭৫ গ্রাম মাখন
• ৫০ গ্রাম চিজ
• স্বাদমতো লবণ
পদ্ধতি
প্রথমে কুকারে একটু রিফাইন তেল দিয়ে পাস্তা সেদ্ধ করে নিন।এরপর করাইতে ক্যাপ্সিকাম, গাজর,কাঁচা লঙ্কা ভেজে তুলে নিন। পুনরায় রিফাইন তেল,মাখন দিয়ে গরম দুধ ও ময়দার মিশ্রণ টাকে ঢেলে ক্রমাগত নাড়িয়ে নাড়িয়ে হোয়াইট সস বানিয়ে নিন। এরপর সেদ্ধ করে রাখা পাস্তা ও ভেজে রাখা ক্যাপ্সিকাম,গাজর কাঁচা লঙ্কা দিয়ে ভাল করে নাড়িয়ে স্বাদমতো নুন, চিলি ফ্লেক্স, অরিগানো দিয়ে নামিয়ে নিন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার