Home » পরোটার সঙ্গে দারুন জমবে এই খাবার

পরোটার সঙ্গে দারুন জমবে এই খাবার

সময় কলকাতা ডেস্ক,২১ জানুয়ারিঃ পরোটার সঙ্গে দারুন জমবে এই খাবার।

উপকরণ

আলু এক কিলো
পেঁয়াজকলি
নুন, মিষ্টি স্বাদ মতো
কুচি করে পেঁয়াজ একটি
টমেটো বাটা একটি
ক্যাপসিকাম কুচি
রসুন বাটা এক টেবিল চামচ
সর্ষের তেল পরিমাণ মত
ভাজা মশলার গুঁড়ো
ধনেপাতা কুচি স্বাদমতো
লঙ্কা কুচি স্বাদমতো

পদ্ধতি

কড়াইতে সরষের তেল গরম করে প্রথমে টুকরো টুকরো করে কেটে রাখা আলু সামান্য ভেজে তুলে রাখতে হবে তারপর এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, টমেটো বাটা, রসুন বাটা, ক্যাপসিকাম কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজকলি কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা আলু দিয়ে হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করতে হবে। নুন, মিষ্টি স্বাদমতো দিয়ে গরম গরম পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন।

About Post Author