সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ২৮ জানুয়ারি: বিতর্ক আর জোকোভিচ দুই কি সমর্থক? টেনিস মহলের অন্দরে খোঁজ নিলে অন্তত এমনটাই মনে হবে। নিজের কেরিয়ারের স্বপ্নের ফর্মে বিরাজ করছেন ৩৫ বছরের সার্বিয়ান টেনিস তারকা। ইতিমধ্যে চলতি অস্ট্রেলিয়ান ওপেনার ফাইনালে নিজের জায়গা পাকা করেছেন ভক্তদের প্রিয় জোকার।

এবছর চোট নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে আসেন জোকোভিচ। সেমিফাইনালে মাঝে মধ্যেই উরুর চোটে টান অনুভব করায় খোঁড়াতেও দেখা যায় জোকোভিচকে। কিন্তু চোটের কোনও প্রভাব তাঁর খেলায় পড়েনি। মার্কিন টেনিস তারকা টমি পলকে কার্যত খড়কুটোর মত উড়িয়ে দিয়েছেন।

এই জয়ের ফলে রবিবারের মেগা ফাইনালে গ্রিসের স্টেফানোস চিচিপাসের মুখোমুখি হবেন জোকার।

কিন্তু এতসবের মধ্যেও বিতর্ক পিছু ছাড়ছেনা ২১টি গ্র্যান্ডস্ল্যাম জয়ীকে। তবে এবার বিতর্কের কারণ তাঁর বাবা।
https://twitter.com/CanadianKitty1/status/1619016500123439109?t=QCHpNlRZslWjNrZikzI6HA&s=19
কোয়ার্টার ফাইনাল ম্যাচের শেষে জোকোভিচের বাবা সার্জান জোকোভিচ কিছু সমর্থকদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন সেখানে একদল রাশিয়ান যুবক, রাশিয়ার পতাকা হাতে স্লোগান দিচ্ছিলেন ‘‘রুশরা দীর্ঘজীবী হোক।’’ অভিযোগ, সেই যুবকদের সুরে গলা মেলাতে দেখা যায় সার্জনকে। ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক।

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইতিপূর্বে ক্রীড়াজগৎ একসুরে সোচ্চার হয়েছিল। এমন কি রাশিয়াকে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয় স্টেডিয়ামেও রুশ পতাকা দেখানোর উপর জারি হয় নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে সার্জান জোকোভিচের রুশ সমর্থনে গলা মেলানো নিয়ে ওঠে প্রশ্ন।
সেমি ফাইনালের পর সাংবাদিক সম্মেলনে এনিয়ে প্রশ্ন করা হয় নোভাককে।
Novak Djokovic explains in detail the misunderstanding surrounding his father.#AusOpen (???? AP account) pic.twitter.com/4fTfeSyAZr
— TennisONE App (@TennisONEApp) January 27, 2023
তিনি বলেন, “পতাকার ভিড়ে অনেক সার্বিয়ার পতাকা ছিল। বাবা ভেবেছিলেন, আমার ভক্তদের হাতেও সার্বিয়ার পতাকা রয়েছে। বিষয়টিকে অন্য ভাবে তুলে ধরা হচ্ছে।”


More Stories
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
দিল্লি গেলেন অভিষেক
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত