সময় কলকাতা ডেস্ক, ৫ ফেব্রুয়ারি: ৫ ফেব্রুয়ারি, রবিবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্মদিন। এর একদিন আগেই সৌদি লিগে খেলতে নেমেছিল তাঁর ক্লাব আল নাসের (Al Nassr)। এই ম্যাচেই সৌদি লিগের প্রথম গোল পেলেন সিআর-৭, তবুও সমালোচনা থামছে না তাঁকে নিয়ে। জন্মদিনের আগেও চাপ কাটলো না রোনাল্ডোর। কারণ, তাঁর গোলে আল নাসের জেতেনি, বরং কোনও রকমে ড্র করল ম্যাচ। পর্তুগীজ মহাতারকা ৩৭ বছর আগে আজকের দিনই জন্ম নিয়েছিলেন পর্তুগালের ফুনচল এলাকায়। জীবনে বহু চড়াই-উৎরাই পেরিয়ে তিনি এখন খেলছেন সৌদি আরবের প্রিমিয়ার প্রো লিগ ক্লাব আল নাসেরে। কিন্তু গোল আসছিল না রোনাল্ডোর পা থেকে। ফলে তাঁকে নেওয়ার জন্য যে বিপুল পরিমান টাকা খরচ করতে হচ্ছে ক্লাব কর্তৃপক্ষকে তা নিয়ে অসন্তোষ তৈরি হয়।
Cristiano Ronaldo’s open goal miss against Al Fateh ???????????? pic.twitter.com/o6VRQ1WaLb
— BP (@blaugranaball) February 3, 2023
শনিবার আল নাসেরের ম্যাচ ছিল আল ফতেহ ক্লাবের বিরুদ্ধে। এই ম্যাচে গোল না পেলে যে রোনান্ডোকে আরও ক্ষতবিক্ষত হতে হতো সে বিষয়ে তিনি জানতেন। ফলে ম্যাচে তাঁর ছটফটানি ছিল চোখে পড়ার মতো। কিন্তু সেভাবে দাগ কাটতে পারেননি বল দখলের লড়াইয়ে। বহুবার বলের দখল হারিয়েছেন. তবুও দুবার গোলের কাছাকাছি পৌঁছেছেন। এরমধ্যেই ১২ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল আল ফতেহ। ম্যাচের ৫৮ মিনিটে গোল করে সমতায় ফেরে আল নাসের। এরপর ফের এগিয়ে যায় আল ফতেহ। সকলেই যখন ধরে নিয়েছিল ম্যাচ হারতে চলেছে রোনাল্ডোর ক্লাব। তখনই ইনজুরি টাইমে পেনাল্টি পায় তাঁরা। গোল করে দলের মান বাঁচান সিআর সেভেন। ফলে জন্মদিনের আগে সমান্য হলেও স্বস্তিতে থাকলেন পর্তুগীজ মহাতারকা।


More Stories
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত