Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্ক:  আজ ৬ ফেব্রুয়ারি, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৩৭ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে। 

১৯৩২ – কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে বিপ্লবী বীণা দাস গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন।

১৯৫৮ – আজকের দিনে মিউনিখ বিমান দুর্ঘটনা সংগঠিত হয়েছিল, যাতে ৮ জন ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়সহ ২৩ জন যাত্রী মৃত্যুবরণ করেন।

১৯৭২ – বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কলকাতায় আসেন এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তদনীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী’র সঙ্গে একটি জনসভায় ভাষণ দেন।

১৯৯১ – কলকাতায় অবস্থিত এশিয়ার প্রাচীনতম ফটো স্টুডিও বার্ন অ্যান্ড শেফার্ড ভষ্মীভূত হয়।

১৯৯৭ – বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে কণিকা বন্দ্যোপাধ্যায়, লতা মঙ্গেশকর, নীরদচন্দ্র চৌধুরী, সুখময় ভট্টাচার্য, কোটা শিবরাম করন্থ, এলিজাবেথ ব্রুনার ও ই. সি. জি. সুদর্শন একযোগে “দেশিকোত্তম” সম্মানে ভূষিত হন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৮৮ – বাঙালি মুদ্রাতত্ত্ববিদ ও প্রত্নলিপিবিশারদ নলিনীকান্ত ভট্টশালী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৯০ – পশতুন বংশোদ্ভূত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কর্মী সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আবদুল গাফফার খান-এর জন্মদিন আজ।

১৮৯১ – অমর বসু, ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী এদিন জন্মান।

১৮৯৫ – ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব বসন্ত কুমার বিশ্বাস-এর জন্মদিন আজ।

১৯৮৩ – এস. শ্রীশান্ত, ভারতীয় ক্রিকেটার আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯০৭ – রেভারেন্ড কালীচরণ বন্দ্যোপাধ্যায় বাঙালি রাজনীতিবিদ, ইন্ডিয়ান লিগের প্রতিষ্ঠাতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য আজকের দিনে প্রয়াত হন।

১৯৩১ – ভারতীয় আইনজীবী, বিপ্লবী ও ভারতের জাতীয় কংগ্রেসের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব মতিলাল নেহেরুর প্রয়াণ দিবস আজ।

১৯৩৭ – সাতকড়ি বন্দ্যোপাধ্যায়, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী এদিন প্রয়াত হন।

১৯৪৬ – স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, বাঙালি বিজ্ঞানীর প্রয়াণ দিবস আজ।

১৯৪৭ – নলিনীকান্ত ভট্টশালী, বাঙালি মুদ্রাতত্ত্ববিদ, প্রত্নলিপিবিশারদ ও ঢাকা জাদুঘরের প্রতিষ্ঠাতা এদিন প্রয়াত হন।

১৯৬৪ – রাজকুমারী বিবিজী অমৃত কাউর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিক আজকের দিনে প্রয়াত হন।

১৯৭৬ –  ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক-এর প্রয়াণ দিবস আজ।

১৯৮৭ – ভারতের বাঙালি গণিতজ্ঞ, গণিতের বহু পাঠ্যপুস্তক রচয়িতা ও শিক্ষাবিদ কেশব চন্দ্র নাগ এদিন  প্রয়াত হন।

২০২০ – কলকাতার ক্যাবারে কুইন মিস শেফালির প্রয়াণ দিবস আজ।

২০২২ – ভারতরত্ন সম্মানে ভূষিতা ভারতের স্বনামধন্য সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর এদিন প্রয়াত হন।

About Post Author