Home » বয়স মাত্র ১২, এই বয়সেই তিন ভাষায় কবিতা লেখে মালদার বিস্ময় বালিকা!

বয়স মাত্র ১২, এই বয়সেই তিন ভাষায় কবিতা লেখে মালদার বিস্ময় বালিকা!

সময় কলকাতা ডেস্ক, ১১ ফেব্রুয়ারি: বাংলা আর আফগানিস্থানের মধ্যে পার্থক্য কি? নারী শিক্ষাই প্রধান পার্থক্য। সেটা প্রমান করে দিয়েছে মালদার লামিসা আহমেদ।মাত্র বারো বছর বয়সে তিনটি ভাষায় দক্ষতা অর্জন করে ফেলেছে সে।মালদায় বহু মানুষ তাকে বিস্ময় বালিকা বলে জানেন।

লামিসা আহমেদ, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার তেঁতুলবাড়ি এলাকায় তাঁর বাড়ি। বর্তমানে সপ্তম শ্রেনীর পড়ুয়া সে।পরিবারের দাবি মাত্র বরো বছর বয়সেই লামিসা আহমেদ তার প্রতিভার বিচ্ছুরণ ঘটাতে শুরু করছে। সে হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যাশ্রমের ছাত্রী। মাত্র বারো বছর বয়সেই সে বাংলা, ইংরাজী ও উর্দূ ভাষায় দক্ষতা অর্জন করে ফেলেছে। তাঁর পরিবারের দাবি, এই তিন ভাষাতেই সাহিত্য রচনা শুরু করে দিয়েছে বিস্ময় বালিকা লামিসা। যদিও ওই ছাত্রী জানিয়েছে বর্তমানে সে ইংরাজি ভাষায় গল্প রচনা শুরু করে দিয়েছে।

লাসিমা আহমেদ বড় হয়ে কলেজের অধ্যাপিকা হতে চান। কারণ তাঁর মা পেশায় শিক্ষিকা। লাসিমা আহমেদের মা ফারিদা ইসামিনের দাবি, ছোটবেলা থেকে সহজেই সব বিষয় বুঝে নেওয়ার ক্ষমতা তাঁর সন্তানের মধ্যে ছিল। বর্তমানে মালদার হরিশচন্দ্রপুরের মানুষ লাসিমা আহমেদকে বিস্ময় বালিকা বলে চেনে। তাঁকে নিয়ে স্বপ্ন দেখছেন বাবা ও মা। স্বপ্ন দেখছেন মালদা হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যাশ্রমের শিক্ষক ও শিক্ষিকারাও। এত ছোট বয়সে যে তিনটি ভাষা রপ্ত করে কবিতা ও গল্প লিখতে পারে, সে ভবিষ্যতে আরও কত যে কীর্তি রচনা করবে সেটা নিয়ে কোনও সন্দেহ নেই বলে মনে করছেন সকলে।

About Post Author