সময় কলকাতা ডেস্ক, ১৫ ফেব্রুয়ারিঃ রাজ্যের নতুন মুখ্য তথ্য কমিশনার করা হল প্রাক্তন ডিজি সি বীরেন্দ্রকে। বুধবার বাজেটের আগে বিধানসভায় মুখ্য তথ্য কমিশনার নিয়োগের বৈঠক ছিল। সাংবিধানিক নিয়ম হল, এই বিষয়টি ঠিক করেন তিন জন। তাঁরা হলেন মুখ্যমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী আগেই টুইট করে জানিয়ে দিয়েছিলেন তিনি বৈঠকে যোগ দেবেন না। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে সি বীরেন্দ্রর নাম চূড়ান্ত হয়। গত ৬ মাসের বেশি সময় ধরে রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের পদ খালি পড়ে ছিল। এবার সেখানে প্রাক্তন ডিজি বীরেন্দ্রকে নিয়োগ করা হল।

এদিকে প্রোটোকল মেনে বুধবার বিধানসভায় বৈঠক হয়। কিন্তু বৈঠকের কিছুক্ষণ আগেই বিরোধী দলনেতা টুইট করে জানান রাজ্যের মুখ্য তথ্য নির্বাচন কমিশনার নিয়োগের বৈঠকে থাকছেন না তিনি। তাঁর অভিযোগ,ওই চেয়ারে কে বসবেন? তা সরকার পক্ষ আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এখন নামেমাত্র বৈঠক ডাকা হয়েছে। তাই তিনি থাকবেন না।

প্রসঙ্গত, জগদীপ ধনখড় আমলে তথ্য কমিশনার হিসাবে নবীন প্রকাশের নাম চূড়ান্ত করেছিল রাজ্য সরকার। যা নিয়ে আপত্তি তুলেছিলেন শুভেন্দু অধিকারী। আবেদনপত্র নিয়ে বিজ্ঞাপন গাইডলাইনের লঙ্ঘন করার অভিযোগ ছিল বিরোধী দলনেতার। ইতিমধ্যেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়ে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, তথ্য কমিশনার পদের জন্য ১৫জন প্রাক্তন আমলা ও পুলিশ কর্তা আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে ১১ জনের নাম ইতিমধ্যেই চূড়ান্ত করেছিল রাজ্য সরকার। বুধবারের বৈঠকে ওই ১১ জনের মধ্যে থেকে প্রাক্তন ডিজি সি বীরেন্দ্রকে রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসাবে নিয়োগ করা হয়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?