সময় কলকাতা ডেস্ক, ১৭ ফেব্রুয়ারিঃ ১৪ দিনের জেল হেফাজত শেষ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের নগর দায়রা আদালতে পেশ করা হল যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। এদিন আদালতে প্রবেশের সময় কুন্তল বলেন,‘আমার ১০০ কোটি টাকার সম্পত্তি, ১০০ কোটি টাকার গাড়ি,এই অভিযোগগুলো পুরোপুরি ভিত্তিহীন। যদি প্রমাণ হয় তাহলে সুইসাইড করবো।’

বৃহস্পতিবারই ইডি আধিকারিকরা প্রেসিডেন্সি জেলে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে কুন্তলকে। ইতিমধ্যেই ২৫ জন এমন এজেন্টের নাম পাওয়া গেছে,যারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে একাধিক পরীক্ষার্থীর টাকা কুন্তল ঘোষকে দিয়েছেন। তাঁদের মধ্যে ৮ জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হয়েছে। জানা গিয়েছে,আপার প্রাইমারীর জন্য ৮ লাখ টাকা,প্রাইমারীর জন্য ৭ লাখ টাকা এজেন্ট দের থেকে নেওয়া হত। এজেন্টরা যেসব পরীক্ষার্থীদের নাম কুন্তলকে দিয়েছিল ডকুমেন্ট ভ্যারিফিকেশনের জন্য,তাঁদেরই মেরিট লিস্ট এ নাম তুলেছিল কুন্তল ঘোষ। কিন্তু, পড়ে সেই প্যানেলই হাইকোর্ট বাতিল করায় হাইকোর্ট থেকে সরাসরি সুবিধে পাইয়ে দেবার জন্য ১ থেকে ২ লাখ টাকা নেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের থেকে। এদিকে,বুধবারই ইডি আধিকারিকরা কোর্টে দাবি করেছে,পার্থ চট্টোপাধ্যায়কে ১০ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষ। এমনকী মানিক ভট্টাচার্যকেও কোটি কোটি টাকা দিয়েছিল কুন্তল। যদিও ইডি-র এই দাবি পুরোপুরি অস্বীকার করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এ বিষয়ে পার্থর আইনজীবী আদালতে বলেন, ‘কুন্তল আমার মক্কেলকে আদেও টাকা দিয়েছিল কিনা? আপনারা কি দেখেছেন? যা ইচ্ছা বলে দিলেই হল?’ অন্যদিকে,তাপস মন্ডল দাবি করেছেন কুন্তল কে তিনি ১৯ কোটি টাকা দিয়েছেন।

প্রসঙ্গত, মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করতেই হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের নাম উঠে আসে। বেআইনিভাবে শিক্ষক নিয়োগের নাম করে চাকরিপ্রার্থীদের থেকে ১৯ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে। সূত্রের খবর, তাপস মণ্ডল ইডি আধিকারিকদের জানিয়েছেন, ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ। মোট ২৬০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে তুলেছেন তিনি। এই সংক্রান্ত একাধিক নথিও তাঁর কাছে রয়েছে বলে দাবি করেছেন তাপস। একইসঙ্গে চাকরি বিক্রির নামে ১০ কোটি ৪০ লক্ষ টাকা ও অন্যান্য প্রতিশ্রুতি দিয়ে, ১২০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা করে নিয়ে নিয়েছিলেন কুন্তল। অর্পিতার ফ্ল্যাটে পাওয়া ৫০ কোটির মধ্যে ছিল কুন্তলের টাকাও।


More Stories
আসন বাড়িয়ে সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল আনতে ব্যর্থ কেন্দ্র
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার