Home » সেমিফাইনালে আবার হারল ভারতের মেয়েরা

সেমিফাইনালে আবার হারল ভারতের মেয়েরা

আবুল কায়েম,সময় কলকাতা  ২৩ ফেব্রুয়ারি : পর্বতের মূষিকপ্রসব এবং পাহাড়প্রমাণ আশার অপমৃত্যু। সময় বদলালেও না বদলেছে ভাগ্যের চাকা, না বদলেছে ফল।মাঝে তিন বছর  কেটে গেলেও ফল বদলাতে পারেনি ভারতের মেয়েরা । আবার মহিলা ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া নামের দেওয়াল ভাঙতে ব্যর্থ । মহিলা টি-টোয়েন্টি ২০২৩ বিশ্বকাপের ভারত – অস্ট্রেলিয়ার  সেমিফাইনাল ম্যাচটি রোমাঞ্চকর হয়ে উঠলেও ভারতের কপালে জুটল পরাজয়।টানটান উত্তেজনার  ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে হারাল।মাত্র ৫ রানের ব্যবধানে হলেও জয় শেষপর্যন্ত এল অস্ট্রেলিয়ার  মুঠোয়। ভারতকে পরাজিত করে তারা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল।

তিন বছর আগে ২০২০ বিশ্বকাপের ফাইনালে একতরফাভাবে ভারতকে পরাজিত করেছিল অস্ট্রেলিয়ান দল। এবার লড়াই হল রীতিমত, ফলাফল নির্ধারিত হল শেষমুহূর্তে।কম রানের ব্যবধানে জিতলেও অস্ট্রেলিয়া টানা তৃতীয় টি-টোয়েন্টি শিরোপা দাবি দার হয়ে উঠলো।

অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে  প্রথম থেকে মারকুটে  মেজাজ দেখায়। ওভার প্রতি সাড়ে আট রানের বেশি গড়ে রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ফলশ্রুতি,১৭২  রানের এত বড় লক্ষ্য অর্জনের জন্য ভারতীয় দলের মজবুত ওপেনিং পার্টনারশিপের দরকার ছিল এবং  রানের গতি দ্রুতই ছিল শুরুর দিকে কিন্তু চতুর্থ ওভারের মধ্যে তিনটি উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ভারত । দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ওভারে শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা ও ইয়াস্তিকা ভাটিয়ার উইকেট হারায় চাপের মুখে পড়ে  ভারতীয় দল। দেখে মনে হয়েছিল যে টিম ইন্ডিয়ার করুণ পরিণতি হবে যা বিগত টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়েছিল কিন্তু  জেমিমা রড্রিগেস এবং অধিনায়ক হারমনপ্রীত কৌরের মনে অন্য সংকল্প ছিল । পাকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা জেমিমা আক্রমণাত্মক স্টাইলে ব্যাটিং শুরু করেন । একই সময়ে, টুর্নামেন্টে মোটের ওপর ব্যর্থ ক্যাপ্টেন হরমণপ্রীত ও তার স্বাভাবিক ছন্দে শুরু করেছিলেন। দুজনেই প্রায় প্রতি ওভারেই বাউন্ডারি মারছিলেন এবং টিম ইন্ডিয়া দৃঢ় ও মসৃনভাবে এগোচ্ছিল কিন্তু আচমকা ছন্দপতন হয় । উইকেটের পেছনে ডারসি ব্রাউনের  শর্ট বল খেলার চেষ্টায় কিপারের হাতে ক্যাচ আউট হন জেমিমা। হরমণপ্রীত এরপর আক্রমণ চালিয়ে যান এবং ৩২ বলে তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ১৫ তম ওভারে, খেলা আবার ঘুরে যায় এবং দুর্ভাগ্যবশত হারমনপ্রীত কৌর রান আউট হয়।  ভারত অধিনায়কের রান আউট ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।কিছুক্ষণ পরেই রিচা ঘোষও বড় শট খেলতে গিয়ে আউট হন -ভারতের জয়ের  আশার ঘটে পরিসমাপ্তি  ।

About Post Author