সময় কলকাতা ডেস্ক,২৪ ফেব্রুয়ারিঃ সুখবর! এবার থেকে এয়ারটেল সংস্থার অফিশিয়াল অ্যাপ থেকে মোবাইল, ডিটিএইচ অথবা ব্রডব্যান্ড রিচার্জ করলে এয়ারটেল গ্রাহকরা পাবেন ২৫ শতাংশ ক্যাশব্যাক। যে কোন রিচার্জেই এই সুবিধা পাওয়া যাবে। তবে এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে কিছু শর্ত মানতে হবে।
জানা গিয়েছে,এয়ারটেল গ্রাহকরা সংস্থার অফিশিয়াল অ্যাপ এয়ারটেল থ্যাঙ্কস থেকে রিচার্জ করলে ২৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। চলতি বছরেই ভারতি এয়ারটেল -এর সঙ্গে হাত মিলিয়ে ক্রেডিট কার্ড লঞ্চ করেছে আক্সিস ব্যাঙ্ক। তাই এয়ারটেল গ্রাহককে অবশ্যই এয়ারটেল আক্সিস ব্যাঙ্ক-এর ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এছাড়াও ইলেকট্রিক বিল, গ্যাসের ও জলের পেমেন্ট করতেও এই ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে। এছাড়াও সুইগি বা জোমাটো থেকে অর্ডার করার সময়ও অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে।

দেখে নিন এয়ারটেল আক্সিস ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন-
১. গ্রাহকরা ৫০০ টাকা অ্যামাজন ভাউচার পাবেন। এই সুবিধা পেতে কার্ড ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে অ্যাকটিভেট করতে হবে।
২. মোবাইল, ডিটিএইচ অথবা ব্রডব্যান্ড রিচার্জে ২৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এক মাসে গ্রাহকরা সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক পাবেন।
৩.এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ইলেকট্রিক বিল, ওয়াটার ও গ্যাস পেমেন্ট করলে পাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক।
৪.সুইগি,জোমাটো এবং বিগবাস্কেট থেকে অর্ডার করলে পাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক।
৫.এছাড়াও বাকি সব কেনাকাটায় ১ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার