Home » নেটফ্লিক্স ব্যবহারকারীদের জন্য সুখবর!

নেটফ্লিক্স ব্যবহারকারীদের জন্য সুখবর!

সময় কলকাতা ডেস্ক,২৫ ফেব্রুয়ারিঃ নেটফ্লিক্স ব্যবহারকারীদের জন্য সুখবর! এবার ১০০টিরও বেশি দেশে সাবস্ক্রিপশন চার্জ কমাতে চলেছে নেটফ্লিক্স। মূলত যেই দেশগুলি অর্থনৈতিক দিকে থেকে দুর্বল, সেই দেশগুলিতে সাবস্ক্রিপশন চার্জ কমানো হচ্ছে। এর ফলে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং ফিলিপিনস-সহ প্রায় ১ কোটিরও বেশি গ্রাহক উপকৃত হবেন। জানা গিয়েছে, নেটফ্লিক্সের শো-এর চাহিদা থাকলেও সাবস্ক্রিপশন চার্জ অত্যন্ত বেশি হওয়ার ফলে ক্রমশ দর্শক সংখ্যা কমে যাচ্ছে। বেশিরভাগ দর্শকই আমাজন প্রাইম, ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন করছেন। ফলস্বরুপ দিনের পর দিন নেটফ্লিক্সের দর্শক সংখ্যা হ্রাস পাচ্ছে। ইতিমধ্যেই ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি বাজারে দাম কমিয়েছে নেটফ্লিক্স। একইভাবে নেটফ্লিক্সে দর্শক সংখ্যা বাড়াতে এশিয়া, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই সাবস্ক্রিপশন চার্জ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে ইতিমধ্যেই একটি নতুন ফিচার এনেছে মার্কিন সংস্থা নেটফ্লিক্স। যেই ফিচারে একই অ্যাকাউন্ট থেকে একজনই লগ ইন করতে পারেবেন। বিগত কয়েক বছর ধরেই যেহেতু নেটফ্লিক্স গ্রাহকদের মধ্যে পাসওয়ার্ড শেয়ার করার প্রবণতা বেড়েছে। তাই এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন সরকার। জানা গিয়েছে,নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করলে জেলেও যেতে হতে পারে। ব্রিটেন সরকারের এহেন সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তিতে নেটফ্লিক্স আধিকারিকরা। সূত্রের খবর,পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে আরও কড়া ব্যবস্থা নেবে নেটফ্লিক্স। মূলত ব্যবসা বাঁচাতেই এই নয়া পন্থা মার্কিন সংস্থাটির। একই অ্যাকাউন্টের মধ্যে গ্রাহকদের তৈরি করতে হবে সাব অ্যাকাউন্ট। প্রত্যেক সাব অ্যাকাউন্টের জন্য গুনতে হবে অতিরিক্ত টাকা।


কিছুদিন আগেই সংস্থার তরফে জানানো হয়েছিল ইউটিউবের মত বিজ্ঞাপন দেখাবে নেটফ্লিক্স। আপাতত ইতালি, জাপান, কোরিয়া, মেক্সিকো, স্পেন,ইউনাইটেড কিংডম,অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্ল্যান লঞ্চ করেছে সংস্থাটি। নেটফ্লিক্স সূত্রে জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্ল্যানের দাম প্রায় ৫৭০ টাকা। ইউনাইটেড কিংডমে নেটফ্লিক্স গ্রাহকদের বেসিক প্ল্যান উইথ অ্যাড রিচার্জ করতে হবে প্রায় ৪০০ টাকা। এছাড়াও কানাডায় এই প্ল্যানে প্রায় ৩৬০ টাকা খরচ হবে। ৩ নভেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্ল্যান লঞ্চ করেছে নেটফ্লিক্স। অন্যদিকে দিকে ১ নভেম্বর থেকেই কানাডা ও মেক্সিকোতে এই প্ল্যান শুরু হয়ে গিয়েছে। যদিও ভারতে এই প্ল্যান কবে লঞ্চ হবে,সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।

About Post Author