সময় কলকাতা ডেস্ক, ২৬ ফেব্রুয়ারি: পাঞ্জাবে খলিস্তানি আন্দোলনের নতুন মুখ হিসাবে উঠে এসেছেন ‘ওয়ারিস পঞ্জাব দে’ সংগঠনের প্রধান অমৃতপাল সিংহ। তিনিই এবার রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিলেন। মনে করিয়ে দিলেন কুখ্যাত খালিস্তানি নেতা ভিন্দ্রানওয়ালকে। বিগত কয়েকদিন ধরেই পাঞ্জাবে খালিস্তানি আন্দোলন মাথাচারা দিয়ে উঠেছে। গত ১৮ ফেব্রুয়ারি লভপ্রীত সিংহ তুফান নামে এক ব্যক্তিকে দাঙ্গা এবং অপহরণের অভিযোগে গ্রেফতার করেছিল অমৃতসরের কাছেই আজনালা থানার পুলিশ। এই লভপ্রীত হলেন ওয়ারিস পঞ্জাব দে’-র নেতা অমৃতপালের ঘনিষ্ঠ। লভপ্রীতকে ছেড়ে দেওয়ার জন্য ওই সংগঠনের সদস্যরা আজনালা থানা ঘেরাও করে। রীতিমতো লাঠি, তরোয়াল এবং বন্দুক নিয়ে কয়েকশো সমর্থক থানার ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে পড়েন। পুলিশের সঙ্গে সংঘর্ষও বাঁধে তাঁদের। যদিও শুক্রবার আজনালা আদালতের নির্দেশে লভপ্রীতকে ছেড়ে দেয় পুলিশ।

পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি অমৃতসরে। এই পরিস্থিতিতে নতুন করে হুমকি দিলেন ‘ওয়ারিস পঞ্জাব দে’-র সর্বোচ্চ নেতা অমৃতপাল সিংহ। রবিবার তিনি বলেন, “না কেন্দ্র, না পঞ্জাব সরকার, কেউই আমাদের ঠেকাতে পারবে না। আমরা রাজনীতির খেলা শুরু করব। খলিস্তানের আদর্শকে এবং স্বপ্নকে দমাতে পারবে না”।রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে। তাঁর আরও হুশিয়ারি আজনালার ঘটনা কোনও হিংসা নয়। আসল হিংসা তো দেখার এখনও বাকি আছে। এখানেই সিঁদুরে মেঘ দেখছে ওয়াকিবহাল মহল। অনেকেই অমৃতপাল সিংহকে দ্বিতীয় দ্বিতীয় ভিন্দ্রানওয়ালে’ বলছেন। ফলে পাঞ্জাবে ফের খালিস্তানি আন্দোলন মাথাচারা দিয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে।


More Stories
ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন
“মাথা উঁচু করে রাজনীতি “- মুখ্যমন্ত্রী সকাশে মমতাপন্থী বিধায়করা
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?