সময় কলকাতা ডেস্ক,২৮ জানুয়ারিঃ পাঁচদিনের ব্যবধানে ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.১। মঙ্গলবার ভোর ৪টা নাগাদ আফগানিস্তানে মৃদু কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।যদিও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পর্যন্ত নেই। তবে একসপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্প হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভূমিকম্পের জেরে প্রবল ধস নামার আশঙ্কাও করা হচ্ছে।

প্রসঙ্গত,এর আগে গত বৃহস্পতিবারই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে চিন-আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ফৈজাবাদ শহর থেকে ২৬৫ কিলোমিটার দূরে। প্রথম কম্পনের ২০ মিনিট পর আবার একটি আফটার শক হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছিল সীমান্তবর্তী এলাকায়। তবে, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে, এই এলাকায় আরও আফটার শক অনুভূত হতে পারে বলেই মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছিল।


More Stories
স্পেনের সীমান্তে মরোক্কোর অনুপ্রবেশকারী ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুমিছিল অব্যাহত
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?