সময় কলকাতা ডেস্ক,১ মার্চঃ ভয়াবহ রেল দুর্ঘটনা গ্রিসের এথেন্সে। যাত্রীবাহী ট্রেন এবং মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৫ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৮৫ জন। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে এথেন্স প্রশাসন। মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্যাসেঞ্জার ট্রেনে কমপক্ষে ৩৫০ জন যাত্রী ছিল। অন্যদিকে, এই দুর্ঘটনার জেরে লাইনচ্যুত হয়ে যায় যাত্রীবাহী ট্রেনটির বেশ কয়েকটি কামরা। এমনকী ট্রেনের তিনটি কামরায় আগুন ধরে যায়। ট্রেনটিতে আগুন ধরে যাওয়ায় বহু মানুষ ট্রেনের কামরায় আটকে পড়েছিলেন।

সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার ভোররাতে থেসালি অঞ্চলের টেম্পেতে আচমকাই মুখোমুখি চলে আসে একটি মালগাড়ি এবং একটি যাত্রীহাহী ট্রেন। হঠাৎই সিগন্যালিংয়ের গোলযোগে একই লাইনে দু’টি ট্রেন চলে আসে। এখনও পর্যন্ত ২৬৫ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুর্ঘটনাস্থলের বেশ কিছু ছবি ও ভিডিয়ো।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!