সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ৩ মার্চ: বাংলায় যেমন কলকাতা-ডার্বি। তেমনই স্পেনে বিখ্যাত এল ক্লাসিকো। দুই দলের মর্যাদার লড়াই। আর সেই এল ক্লাসিকো যদি হয় ফাইনালে ওঠার লড়াই তাহলে তো কথাই নেই। বৃহস্পতিবার ভারতীয় সময় মধ্যরাতে কোপা দেল রে-র সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই প্রবল প্রতিপক্ষ রিয়েল মাদ্রিদ ও বার্সেলোনা। ভিও- বিশ্বকাপ শেষ হয়েছে। এখন ঘরোয়া ফুটবলের মরশুম পুরোদমে চলছে। চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি স্পেনের কোপা দেল রে টুর্নামেন্ট নিয়েও উন্মাদনা তুঙ্গে। আর এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের সেমি ফাইনালে মুখোমুখী হয়েছিল দুই প্রবল প্রতিপক্ষ, রিয়েল মাদ্রিদ ও বার্সেলোনা।

ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্য রাতে ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে চির প্রতিপক্ষকে পেয়েও হারাতে পারলেন না কার্লো অ্যান্সেলোত্তির রিয়েল মাদ্রিদ। অপরদিকে চির প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ফাইনালের টিকিট জোগাড় করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেল জাভির প্রশিক্ষনাধীন বার্সেলোনা।

এদিন শুরু থেকেই খেলার রাশ ছিল রিয়েলের ফুটবলারদের দখলে। চুয়াওমেনি, ক্রুস, ক্যামাভিঙ্গা, মদ্রিচ সমৃদ্ধ মাদ্রিদের মাঝমাঠ দাপট দেখায়। বাম প্রান্ত থেকে বারবার বার্সেলোনার রক্ষণে হানা দিচ্ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। খেলার ১২ মিনিটে বেঞ্জেমার গোলে এগিয়ে গিয়েছিল রিয়েল। কিন্তু অফসাইডের জন্য গোল বাতিল করেন রেফারি। কিন্তু প্রথমার্ধেই ঘটল অঘটন। খেলার স্রোতের বিপরীতে গিয়ে আত্মঘাতী গোল হজম করে বসে লস ব্ল্যাঙ্কোরা। গোল রক্ষক থিবু কুর্তোয়ার বাঁচানো বলকে নিজেদের জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাও। গোল হজম করে আক্রমণে ধার বাড়ায় রিয়েল। মাঝমাঠ ও উইঙ্গারদের দাপটে একাধিক সুযোগ তৈরি করেছিলেন ভিনিসিয়াস, বেঞ্জেমারা। কিন্তু কাঙ্ক্ষিত সমতা ফেরানো গোলের সন্ধান পায়নি।
The goal!#ElClásico pic.twitter.com/xVCXfdL9UJ
— FC Barcelona (@FCBarcelona) March 2, 2023


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?