সময় কলকাতা ডেস্ক,৬ মার্চঃ মাত্র ৪০০০ টাকায় হিরো স্প্লেন্ডর! প্রতি মাসেই ক্রেতাদের কাছে নতুন নতুন মডেল পৌছে দেন ভারতের বৃহত্তম টু হুইলার সংস্থা হিরো মটোকর্প। হিরো স্প্লেন্ডর অন্যান্য বাইকের তুলনায় অনেক বেশি মাইলেজ দেয়। এমনকী কম মেইনটেনেন্সের ফলে ক্রেতাদের কাছে খুবই পছন্দের মডেল হিরো স্প্লেন্ডর। এবার একসঙ্গে অনেক টাকা খরচ না করে মাত্র ৪০০০ টাকা দিয়েই বাড়িতে নিয়ে আসুন হিরো স্প্লেন্ডর।

বর্তমানে হিরো স্প্লেন্ডর প্লাসের ভেরিয়েন্টের দাম ৭২০৭৬ টাকা। অন রোড দাম পরতে পারে ৮৬০০০ টাকা। তবে আপনার কাছে পুরো টাকাটা না থাকলে ব্যাঙ্কের থেকে লোন নিতে পারেন। লোনের মেয়াদ থাকবে ৩৬ মাস,অর্থাৎ ৩ বছর। অনলাইন ইএমআই-এর জন্য ৭৮,৭৮০ টাকা লোন দেবে ব্যাংক। ডাউন পেমেন্টের জন্য জমা দিতে হবে মাত্র ৮০০০ টাকা। তারপর মাসে মাসে ইএমআই বাবদ দিতে হবে ২৫৩১ টাকা। লোনের সুদের হার থাকবে ৯.৭ শতাংশ। হিরো স্প্লেন্ডর মাইলেজ দিয়ে থাকে প্রতি লিটারে ৮০ কিলোমিটার। ব্রেকিংয়ের জন্য দুই চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক। একইসঙ্গে আপনি পাবেন ৯৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ৪স্পিড গিয়ারবক্সও পাবেন। বাইকটির ওজন মাত্র ১১২ কেজি।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার