Home » ইউএফও!এবার আয়ারল্যান্ডের আকাশে ‘রহস্যময় বস্তু’!

ইউএফও!এবার আয়ারল্যান্ডের আকাশে ‘রহস্যময় বস্তু’!

সময় কলকাতা ডেস্ক, ৫ মার্চ:  আমেরিকা ও কানাডার আকাশে দেখা গিয়েছিল রহস্যময় বস্তু। পরে জানা যায় সেগুলি চিনা বেলুন যা গুলি করে নামায় মার্কিন বিমানবাহিনী। এই নিয়ে আমেরিকা ও চিনের সম্পর্ক উত্তপ্ত হয়ে রয়েছে। এবার এমনই এক রহস্যময় বস্তু দেখা গেল ইউরোপের আয়ারল্যান্ডের আকাশে। যা নিয়ে চরম আতঙ্ক তৈরি হয়েছে ওই দেশে। গুগলে ইউএফও আয়ারল্যান্ড সার্চ করলেই একই রকম বিভিন্ন ছবি দেখা যাচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, সম্প্রতি আয়ারল্যান্ডের আকাশে দেখা গিয়েছে এক রহস্যময় বস্তু। সেটি যে কোনও বিমান নয় বা জেট প্লেনও নয় সেটা পরিস্কার। প্রথমে অনেকে ভেবেছিলেন কোনও উল্কার চিত্র ধরা পড়ছে আকাশে। কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা সেই সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন। তাহলে ওই রহস্যময় বস্তু কী? সঠিকভাবে চেনা যায়নি বস্তুটি। ফলে অনেকেই তাঁকে UFO বা আনআইডেন্টিফায়েড ফ্ল্যাইং অবজেক্ট বলে চিহ্নিত করছেন। মনে করা হয় ভিনগ্রহী কোনও মহাকাশযান হল এই ইউএফও। যেহেতু এই ধরণের আকাশযান বা বস্তুকে চিহ্নিত করা যায় না তাই এর নাম দেওয়া হয়েছে আনআইডেন্টিফায়েড ফ্ল্যাইং অবজেক্ট।

সম্প্রতি আয়ারল্যান্ডের ব্যালিমাহন টাউনে এমন দৃশ্যই দেখা গিয়েছে। রাতের বেলা আকাশে আচমকাই তিনটি উজ্জ্বল আলোর বিন্দু একসঙ্গে ঘোরাফেরা করতে দেখেন অনেকে। অনেকটা ত্রিকোন আকার নিয়েছিল সেটি। তবে তিনটি আলো খুব দ্রুত নিজেদের জায়গা বদল করছিল। কেউ কেউ ছবি তোলা বা ভিডিও করার চেষ্টা করেন। তবে রাতের আকাশে ছোট্ট আলোর বিন্দুগুলির ছবি খুবই ঝাপসা উঠেছে। ফলে বস্তুটি চিহ্নিত করা সম্ভব হয়নি। আয়ারল্যান্ডের বিমান পরিচালন কর্তৃপক্ষ অবশ্য এই তিনটি রহস্যজনক আলোর বিন্দু সম্পর্কে সরকারিভাবে কিছুই জানায়নি। ফলে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তবে কী সত্যিই ইউএফও?

About Post Author