Home » ইউরোপা লিগে বড় জয় ম্যান ইউয়ের, ড্র করল আর্সেনাল

ইউরোপা লিগে বড় জয় ম্যান ইউয়ের, ড্র করল আর্সেনাল

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১০ মার্চ: সাত গোলের ক্ষত নিয়ে ঘুরে দাঁড়াল ম্যান ইউ। ইউরোপা লিগে রিয়েল বেটিসকে ৪-১ গোলে উড়িয়ে পরের রাউন্ডে যাওয়া অনেকটাই নিশ্চিত করে ফেলল রেড ডেভিলরা। তবে এদিন ম্যান ইউ জিতেলেও পর্তুগীজ ক্লাব স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে আটকে গেল ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল। তাঁরা ড্র করল ২-২ গোলে। অপরদিকে ইউরোপার শেষ ষেলোর বাকি ম্যাচগুলিতে জয় পেয়েছে ইতালির ক্লাব জুভেন্টাস ও স্পেনের সেভিয়া। জুভেন্টাস ১-০ গোলে হারাল ফ্রেলবার্গকে আর সেভিয়া ২-০ গোলে হারিয়ে দিল ফেনার্বাচ ক্লাবকে।

গত সপ্তাহেই প্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে হজম করতে হয়েছে সাত সাতটি গোল। লজ্জার সেই হারের ক্ষত এখনও বেশ টাটকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকদের মনে। এবার সেই ক্ষতে কিছুটা প্রলেপ পড়ল। বৃহস্পতিবার ভারতীয় সময় মধ্যরাতে ইউরোপা লিগে রিয়েল বেটিসকে ৪-১ গোলে উড়িয়ে পরের রাউন্ডে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলল রেড ডেভিলরা। এদিন ঘরের মাঠে শুরুতেই গোল পেয়ে যায় ইউনাইটেড। ম্যাচের ৬ মিনিটে বেতিস রক্ষণের ভুলে বল পেয়ে যান মার্কোস রাশফোর্ড। অসাধারণ দক্ষতায় বল জালে জড়াতে ভুল করেননি তরুণ ব্রিটিশ স্ট্রাইকার। যদিও ম্যাচের ৩২ মিনিটে সমতায় ফেরে রিয়েল বেতিস। জুয়ানমির পাস থেকে গোল করেন আয়োজ পেরেজ। স্কোরলাইন ১-১ হয়ে যাওয়ায় কিছুটা চাপে পরে যায় ইউনাইটেড।

কিন্তু দ্বিতীয়ার্ধেইম্যাচে ফেরে ম্যান ইউ। ম্যাচের ৫২ মিনিটে বাঁ পায়ের দুরন্ত শটে গোল করে ইউনাইটেডকে ফের এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্টনি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি স্পেনের ক্লাবটি। ম্যাচের ৫৮ মিনিটে ফের ইউনাইটেডের হয়ে ব্যবধান বাড়ান ব্রুনো ফার্নান্দেজ। শ’র ক্রস থেকে হেড করে বল জালে জড়ান পর্তুগিজ তারকা। ম্যাচের ৮২ মিনিটেরিয়েল বেতিসের কফিনে শেষ পেরেক পুতে দেন উট উয়েঘর্স্ট। ফলে ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম পর্বে ৪-১ ব্যবধানে স্পেনের ক্লাবকে হারিয়ে শেষ আটে যাওয়ার লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল এরিক টেন হ্যাগের দল।

এদিন ইউনাইটেড জিতেলেও পর্তুগীজ ক্লাব স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে আটকে গেল ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল। খেলার ফল ২-২। এদিন ম্যাচের ২২ মিনিটে সালাইবার গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ম্যাচের ৩৪ মিনিটে স্পোর্টিংয়ের হয়ে সমতা ফেরান গঞ্জালো। এরপর দ্বিতীয়ার্ধে পাউলিনহোর গোলে এগিয়ে যায় স্পোর্টিং। কিন্তু ম্যাচের ৬২ মিনিটে আত্মঘাতী গোলে সমতা ফেরায় আর্সেনাল।

About Post Author