সময় কলকাতা ডেস্ক,১১ মার্চঃ গ্রাহকদের জন্য এবার ৩১৯ টাকার নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। এই প্ল্যানের বৈধতা ৬৫ দিন। এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কলিং ও ডেটার সুবিধা। আর কিছুদিনের মধ্যেই বিএসএনএল ৪জি চালু হয়ে যাবে। যার কারণে এই রিচার্জ করলেই আপনি অনেক সুযোগ পেয়ে যাবেন। যদিও খুব শীঘ্রই রিচার্জের দাম বাড়াতে চলেছে টেলকো সংস্থাগুলি। প্রিপেড এবং পোস্টপেড, উভয় ক্ষেত্রেই বাড়তে চলেছে দাম। তবে প্রতিযোগিতার বাজারে গ্রাহক টিকিয়ে রাখতে কমদামি রিচার্জের দিকেই ঝুঁকছে ভিআই,এয়ারটেল,বিএসএনএল-র মতো টেলকো সংস্থাগুলি। দেখে নিন বিএসএনএল-র এই রিচার্জে আপনি কি কি সুবিধা পাবেন- বিএসএনএল-এর ৩১৯ টাকার এই রিচার্জে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন। একইসঙ্গে পেয়ে যাবেন ৩০০ ফ্রি এসএমএস-এর সুবিধা,ন্যাশনাল রোমিং ও ১০ জিবি হাই-স্পিড ডেটা।

অন্যদিকে,গ্রাহকদের জন্য ২৯৬ টাকার একটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে ভোডাফোন আইডিয়া। এই প্ল্যানের বৈধতা একমাস অর্থাৎ ৩০ দিন থাকবে বলেই জানা গিয়েছে। নতুন প্রিপেড প্ল্যান সঙ্গে আপনি পাবেন সুপারফাস্ট ইন্টারনেট পরিষেবা,আনলিমিটেড কলিং সহ আরও অনেক সুবিধা। সংস্থার তরফে জানা গিয়েছে,২৯৬ টাকা রিচার্জ করলে আপনি নতুন প্ল্যানে আপনি ২৫জিবি ডেটা পাবেন। তবে,২৫ জিবি ডেটা শেষ হয়ে গেলে আপনাকে 50p/MB-তে চার্জ দিতে হবে। এছাড়াও ১০০টি এসএমএস-এর সুবিধাও পেয়ে যাবেন। সেইসঙ্গে Vi Movies & TV Classic-এর অ্যাক্সেস পাবেন। যার মাধ্যমে আপনি নিজের পছন্দ মতো আনলিমিটেড সিনেমা এবং টিভি শো দেখেতে পারবেন। এছাড়াও ২৯৬ টাকার রিচার্জ ভাউচারের সঙ্গে আপনি ৩০ দিনের ভ্যালিডিটির ২টি রিচার্জ কুপনও পেয়ে যাবেন।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার