সময় কলকাতা ডেস্ক, ১১ মার্চ: বদলাতে শুরু করেছে আবহাওয়া। শনিবার থেকেই একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। কার্যত সেকারণেই শনিবার থেকে কিছুটা কমবে তাপমাত্রার পারদ। সারাদিনই গুমোট অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ সকাল থেকেই আংশিক মেঘলা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৫ থেকে ৮০ শতাংশ।

পূর্বাভাস বলছে,সপ্তাহান্তে দিনভর মেঘলা থাকবে আকাশ। এদিকে,বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ দিনাজপুর,ঝাড়গ্রাম,বীরভূম,মুর্শিদাবাদ,পুরুলিয়া ও বাঁকুড়ায়। আগামী সপ্তাহেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া পুরোপুরি পরিবর্তন হতে চলেছে। উত্তর ও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।


More Stories
পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন
জেলায় জেলায় অনুপ্রবেশকারীদের ও সন্দেহভাজনদের আটক করে রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস