সানি রায়, সময় কলকাতা, ২৪ জুলাই : আতঙ্ক দেখা দিয়েছিল ডুয়ার্সের গয়েরকাটা চা বাগান লাগোয়া লোকালয়ে।গত কয়েকদিন ধরে চা-বাগান এলাকায় চিতার আনাগোনা দেখা যাচ্ছিল। মাঝে মধ্যেই ছাগল ও গরুর নিখোঁজের অভিযোগও ওঠে।আতঙ্কে ছিলেন শ্রমিক ও তাদের পরিবার।অভিযোগের ভিত্তিতে বুধবার বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের পক্ষ থেকে ছাগলকে টোপ করে খাঁচা পাতা হয় পাম্প হাউস লাগোয়া এলাকায়।ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের ১১ নম্বর সেকশনে অবশেষে খাঁচাবন্দি হল আতঙ্কের চিতা বাঘ।
শুক্রবার ভোরে ১১ নম্বর সেকশনের পাম্প হাউসের সামনে বন দফতরের পাতা ফাঁদে ধরা পড়ে পূর্ণবয়স্ক একটি চিতা। খবর ছড়াতেই সকাল থেকে উৎসুক মানুষের ভিড় জমে যায় ঘটনাস্থলে।এদিন ভোরে শ্রমিকরা চিতা বাঘের গর্জন শুনতে পান। কাছে গিয়ে দেখেন খাঁচার মধ্যে বন্দি রয়েছে বাঘটি। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা বাগানে। আপাতত স্বস্তি গয়েরকাটা চা বাগান সংলগ্ন এলাকায়।।


More Stories
গোহত্যা আইন ভেঙে জলপাইগুড়িতে আটক ১
আমার দুর্গা : টোটোচালিকা ময়নাগুড়ির ঋতু
বিবাহ বহির্ভূত ত্রিকোণ সম্পর্ক,রইল না আর কেউ