সময় কলকাতা ডেস্ক, ২৩ জুলাই : আশ্চর্যজনক রেকর্ড। জিম্বাবুয়ের বিরুদ্ধে হারারে-তে ভারতের হয়ে দুই প্রান্ত থেকে বোলিং সূচনা করলেন যে দুই ফাস্ট বোলার তাঁদের বয়স একেবারে এক। কার্যত এক লগ্নে জন্মেছেন এমন দুই বোলারের হাতে নতুন বল- আন্তর্জাতিক ক্রিকেটে বিরল রেকর্ড।১৭ জুন, ২০০২। একই দিনে জন্ম মায়াঙ্ক যাদব ও অশোক শর্মার।
একদিনে জন্ম ছাড়াও মায়াঙ্ক এবং অশোক -দুজনের মধ্যে আরও মিল রয়েছে। দিল্লির মায়াঙ্ক এবং রাজস্থানের অশোকের উত্থান আইপিএল থেকেই। দুজনেই জেনুইন ফাস্ট বোলার এবং টানা ১৫০ কিলোমিটার স্পিডে বল করতে পারেন। মায়াঙ্ক লখনউ সুপার জায়েন্টস এবং অশোক গুজরাট টাইটান্স দলের হয়ে আইপিএল খেলেন এবং দুজনের কেউই ঘরোয়া ক্রিকেট খুব বেশি খেলেননি। তবে মায়াঙ্ক যাদব ইতিপূর্বেই ভারতের জার্সি গায়ে চাপিয়েছেন। গৌতম গম্ভীর ও শ্রেয়স আইয়ারের টিম ইন্ডিয়া আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে মুখ থুবড়ে পড়েছে। শেষ আটটি টি টোয়েন্টি ম্যাচে জয় একটিতে, পরাজয় ছটি ম্যাচে। গৌতম গম্ভীরের বদলে জিম্বাবুয়ের সফরে কোচ ভিভিএস লক্ষণ। এরকম অবস্থায় ২৪ বছর বয়সী দুই দীর্ঘদেহী ফাস্ট বোলারের উপরে ভরসা রেখে খেলতে নামে ভারতীয় দল এবং প্রথম বলেই উইকেট পান মায়াঙ্ক। অশোক অভিষেক ম্যাচে উইকেট না পেলেও ভারতীয় দল জিম্বাবুয়ের কে ৭ উইকেটে ১২৫ রানের মধ্যে বেঁধে রাখে। মায়াঙ্ক চার ওভার বল করে ১৮ রানে ২ উইকেট পান। অশোক চার ওভারে দিয়েছেন ২৯ রান।।


More Stories
জাপানকে হারাতে ল্যাজেগোবরে শ্রেয়সরা, জয় ২ রানে
রিচার বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত ২১৭ রানের টার্গেট দিল শ্রীলঙ্কাকে
জাপানে সুচিকার পদক জয় এমএমএ-তে, জেনে নিন এমএমএ সম্পর্কে