Home » তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যা কবিতাকে তলব ইডি-র

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যা কবিতাকে তলব ইডি-র

সময় কলকাতা ডেস্ক, ১১ মার্চঃ দিল্লির আবগারি দুর্নীতিকাণ্ডে শনিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে তলব করল ইডি। কবিতাকে ইডি –র তলবের কারণে ইতিমধ্যেই দিল্লি ও তেলেঙ্গানা জুড়ে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে কেসিআরের দল। শুক্রবারই দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কে  কবিতাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে কবিতার দিল্লি ও হায়দাবাদ্রের বাড়িতে নোটিস পাঠিয়েছিল ইডি। কিন্তু,এদিন সংসদে মহিলা সংরক্ষণ বিল পেশ করার দাবি জানিয়ে অনশনে কর্মসূচি থাকায় চন্দ্রশেখর রাওয়ের মেয়ে ১১ তারিখের আগে হাজিরা দিতে পারবেন না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। এরপরই ইডি তাঁকে শনিবারের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেন।

সিবিআই এবং ইডির অভিযোগ, দিল্লির আবগারি দুর্নীতিকাণ্ডের ঘুষের টাকা লেনদেনের সঙ্গে সাউথ গ্রুপের প্রধান হিসাবে শনিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতা যুক্ত ছিলেন। সূত্রের খবর, দিল্লির আবগারি দুর্নীতিকাণ্ডে ধৃত মণীশ সিসোদিয়া এবং কবিতাকে শনিবারই মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। অন্যদিকে,দিল্লির আবগারি দুর্নীতিকাণ্ডে সিবিআই-এর পর এব ইডির হাতেও গ্রেফতার হয়েছে মণীশ সিসোদিয়া। শুক্রবারই দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। জানা গিয়েছে,আগামী ২০ মার্চ পর্যন্ত মণীশ সিসোদিয়াকে রাখা হবে তিহাড় জেলে। ২১ মার্চ মণীশের সিবিআইয়ের মামলায় জামিনের আবেদনের শুনানি হবে।

গত বছর ডিসেম্বর মাসেই আবগারি দুর্নীতি মামলায় কবিতাকে টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এদিকে, গত সোমবারই দিল্লির আবগারি নীতি মামলায় জড়িত সন্দেহে হায়দ্রাবাদের ব্যবসায়ী অরুণ পিল্লাইকে গ্রেফতার করে ইডি। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আপ-এর নেতাদের ১০০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই দিল্লির আবগারি দুর্নীতি কাণ্ডে মোট ১১ জনকে গ্রেফতার করেছে ইডি।


প্রসঙ্গত,ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কবিতা, সাউথ গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের প্রধান। দিল্লির আবগারি নীতি তৈরি এবং মদের ডিলার বাছাইয়ে মূলত দিল্লি এই প্রতিষ্ঠানটি প্রভাব খাটায় বলে অভিযোগ। প্রভাব খাটিয়ে তেলেঙ্গানার বেশ কয়েকজন মদ ব্যবসায়ীকে দিল্লিতে বড় বরাত পাইয়ে দিয়েছিল বলেই অভিযোগ জমা পড়ে ইডি ও সিবিআইয়ের কাছে। তদন্তকারীদের দাবি, বিনিময়ে ঘুষ বাবদ একশো কোটির বেশি টাকা ঢুকেছিল এই প্রতিষ্ঠানের কর্তাদের কাছে। তাদের আরও দাবি, সেখান থেকে ঘুষের টাকা যায় দিল্লির শাসক দল আপ আদমি পার্টির তহবিলে। তদন্তকারীরা খতিয়ে দেখছে কবিতার হাত হয়ে টাকার ভাগ ভারত রাষ্ট্র সমিতির তহবিলেও জমা হয়েছে কিনা।

 

About Post Author