সময় কলকাতা ডেস্ক, ১০ মার্চ: নিয়োগ দুর্নীতি মামলায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করল শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। তিনি হুগলির জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং এই মামলায় ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের ঘনিষ্ট। শুক্রবার শান্তনুকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে টানা সাত ঘণ্টা জেরা করে ইডির তদন্তকারীরা। বিকেলের দিকে তাঁকে গ্রেফতার করা হয় বলেই জানিয়েছে ইডি। তাঁর বয়ানে অসঙ্গতি থাকায় গ্রেফতার করা হয়েছে বলে দাবি তদন্তকারীদের। উল্লেখ্য, এর আগে শান্তনুর হুগলির বলাগড়ের বাড়িতে হানা দিয়ে উদ্ধার করা হয়েছিল বেশ কয়েকটি অ্যাডমিট কার্ড। এদিন তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করেন ইডির তদন্তকারীরা। তাঁর আয় ও ব্যায়ের হিসেবেও অসঙ্গতি পাওয়া যায়।

শুক্রবার বেলা ১২টা নাগাদ সল্টলেক সিজিও কমপ্লেক্সে ঢোকেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় তিনি বেশ কয়েকদিন ধরেই ইডির গোয়েন্দাদের নজরে ছিলেন। গত ২০ জানুয়ারি তাঁর বলাগড়ের বাড়িতে তল্লাশিও চালায় ইডি। সেসময় তাঁর বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং শিক্ষক নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড উদ্ধার করেন তদন্তকারীরা। তিনি তাপস মণ্ডলের সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।



More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা