সময় কলকাতা ডেস্ক,১২ মার্চঃ অ্যালোভেরা কমবেশি সবারই খুব পরিচিত। এই গাছের পাতার রসে এমন কিছু উপাদান রয়েছে, যা শরীরের অনেক উপকার করতে পারে। এটি নানা ধরনের ভিটামিনে পরিপূর্ণ। তাই নিয়মিত এই রস খেলে নানা উপকার হতে পারে। তবে জানেন কি এই রস থেকে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়, যদি এটি খালি পেটে খাওয়া যায়। তাতে শরীরের বহু সমস্যার সমাধান হতে পারে একেবারে ম্যাজিকের মতো। দেখে নেওয়া যাক অ্যালোভেরা জুসের কিছু উপকারিতা-

ত্বকের জন্য ভালো
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে ত্বকের জন্য খুব ভালো একটি পানীয় হল অ্যালোভেরা জুস। আসলে এতে রয়েছে ভিটামিন ই। এছাড়াও এমন কিছু উপাদান অ্যালোভেরায় রয়েছে, যা ত্বককে উজ্জ্বল করে। পাশাপাশি ত্বকের বলিরেখা দূর করতেও সাহায্য করে

পেট ভালো রাখে
এখনকার দিনে বেশিরভাগ মানুষেরই গ্যাস, অম্বল, পেট জ্বালা ইত্যাদি নানা সমস্যা রয়েছে। এক্ষেত্রে অ্যালোভেরার জুস খেলে ভাল উপকার পাওয়া যাবে। এতে রয়েছে বেশ কিছুটা ফাইবার। এছাড়া এতে থাকা রাসায়নিক অনেক ক্ষেত্রেই পেটের উৎসেচক তৈরিতে সাহায্য করে। তাই পেট ভালো রাখতে চাইলে অ্যালোভেরা খান।

শরীরকে হাইড্রেট করে
অ্যালোভেরা জুস শরীরকে হাইড্রেট রাখতে পারে। এই পানীয়ে রয়েছে অনেকটা জল। এছাড়াও খনিজ ও ভিটামিনে ভরপুর থাকায় ইলেকট্রোলাইটসের ভারসাম্য বজায় রাখতে পারে এই খাবার।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?