Home » গরমের হাত থেকে রেহাই পেতে ভরসা রাখুন এই পানীয়গুলিতে

গরমের হাত থেকে রেহাই পেতে ভরসা রাখুন এই পানীয়গুলিতে

সময় কলকাতা ডেস্ক,১৩ মার্চঃ ক্রমশ বেড়েই চলেছে তাপমাত্রা। বেলা বাড়তেই বাড়ি থেকে বেরনো যেন খুব কঠিন হয়ে যায়। কাজের জন্য তো বাইরে বেরোতেই হবে। কিন্তু কাজের করার থেকেও সবার আগে প্রয়োজন নিজে সুস্থ রাখা। তাই এই গরমে যাতে শরীরে জলের ঘাটতি না থাকে। সেই দিকে সর্বদা আপনাকেই নজর দিতে হবে। এইসময় দিনে অন্তত পক্ষে ২-৩লিটার জল পান করতে হবে। তবে শুধু জলপান করলেই হবে না। পাশাপাশি সারাদিনে গরমের হাত থেকে রেহাই পেতে কিছু পানীয় পান করতে পারেন। যেমন-


বেলের শরবত
বেলের শরবত একটি ডিটক্স পানীয়। গরমকালে এটি শরীরকে ঠাণ্ডা ও সতেজ রাখতে সাহায্য করে। এটি অনেক ভিটামিন ও খনিজে সমৃদ্ধ। বেলের শরবত গ্রীষ্মকালের জন্য একটি স্বাস্থ্যকর পানীয়।এই শরবত হজম শক্তি বৃদ্ধি করে। পাশাপাশি এটি শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

দইয়ের ঘোল
দইয়ের ঘোল একটি প্রোবায়োটিক পানীয়। তীব্র গরমে এটি শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে।দই,ভাজা জিরে গুঁড়ো,বিট লবন দিয়ে এটি সাধারণত বানানো হয়ে থাকে। দইয়ের ঘোল পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে।


নারকেলের জল
নারকেলের জল খুব স্বাস্থ্যকর একটি পানীয়। গ্রীষ্মকালে শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে নারকেলের জল। এটি পুষ্টিতে ভরপুর। এটি ফাইবার,ক্যালসিয়াম,ম্যাগ্নেশিয়াম,আয়রন এবং সোডিয়াম সমৃদ্ধ। গরমে শরীরকে সুস্থ রাখতে নারকেলের জল খুবই উপকারি,কেননা এটি ইলেক্ট্রোলাইটের একটি বড় উৎস।

ছাতুর শরবত

ছাতু আমরা কম বেশি সবাই খাই। এটি আমাদের দেশের একটি সুপারফুড। ছাতুকে শক্তির পাওয়ার হাউস ও বলা হয়ে থাকে।এটি আয়রন,ম্যাগনেসিয়াম,ম্যাঙ্গানিজ,এবং প্রোটিনে সমৃদ্ধ। এছাড়াও ছাতুতে রয়েছে ফাইবার। যা পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে ব্যাপক সাহায্য করে।

About Post Author