Home » ওডিআই সিরিজে অজি দলের বাজি কে ?

ওডিআই সিরিজে অজি দলের বাজি কে ?

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৫ মার্চ :

অজি দলের বাজি কে হবেন আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়ার একদিনের সিরিজে ? প্যাট কামিন্স ফিরছেন না,এক দিনের সিরিজেও অজি দলের নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। শুক্রবার থেকেই শুরু হয়ে যাচ্ছে ভারত অস্ট্রেলিয়া একদিনের ক্রিকেট সিরিজ । এই সিরিজে প্রথম ম্যাচে ওয়াংখেরে স্টেডিয়ামে ভারতের অধিনায়ক হিসেবে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে।পারিবারিক কারণে মুম্বাইয়ে মাঠে দেখা যাবে না রোহিত শর্মাকে। অন্যদিকে, অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হিসেবে এবার ভারতে এসেছিলেন প্যাট কামিন্স। কিন্তু দুটি টেস্ট হওয়ার পরে মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে উড়ে যান কামিন্স। আমেদাবাদ টেস্ট চলাকালীন প্রয়াত হন তার মা। ফলে ভারত ফেরা হচ্ছে না তার। উল্লেখ্য, স্টিভ স্মিথের নেতৃত্ব শেষ দুটি টেস্টে ভালো ফল করে অস্ট্রেলিয়া। একটি টেস্টে জয় এবং উন্নতিতে ড্র করেছে অস্ট্রেলিয়া। এবার একদিনের সিরিজে তিনি অধিনায়ক থাকছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে, অস্ট্রেলিয়া দলকে শেষ পাঁচটি একদিনের ম্যাচে এনিয়ে চারজন অধিনায়ক নেতৃত্ব দেবেন। কামিন্স ছাড়াও অ্যারণ ফিঞ্চ ও জোস্ হ্যাজেলউডকে সম্প্রতি অজি দলকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। মাথায় আঘাত পেয়ে ছিটকে যাওয়া ডেভিড ওয়ার্নার কে দেখা যাবে এবারের সিরিজে। ১৪১ টি ওয়ানডে ম্যাচে ৪৪.৮৩ ব্যাটিং গড় তাঁর। সংগ্রহে রয়েছে ৬০০০ এর বেশি রান। অধিনায়ক স্মিথ ১৩৯ টি একদিনের ম্যাচে ৪৯১৭ রান করেছেন। ব্যাটিং গড় ৪৫.১১।মূলত এই দুই ব্যাটারের ওপরে নির্ভর করে ভারতকে তুল্যমুল্য প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে দিতে চাইবে অস্ট্রেলিয়া বলাই বাহুল্য। তবে স্টইনিস এবং ম্যাক্সওয়েল এর মত মারকুটে ব্যাটাররা ও দলে রয়েছেন যারা ভারতের জলবায়ু ও পিচের চরিত্রের সঙ্গে অত্যন্ত পরিচিত।তবে অজি দলের প্রধান বোলিং অস্ত্র হিসেবে দেখা দিতে পারেন স্পিনার জাম্পা।

অস্ট্রেলিয়া দলে থাকছেন : স্টিভ স্মিথ (অধিনায়ক ) শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেরি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, মারনাস লাবুসেন, মিচেল মার্স গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা ।

অন্যদিকে, ভারতীয় দলে চোটের কবলে পড়েছেন শ্রেয়স আইয়ার। তাঁর বদলি কে আসেন সেটাই দেখার। অস্ট্রেলিয়া শেষ দুটি টেস্টে  নিজেদের পারফরম্যান্সে অনেকটাই  উন্নতি করেছে।এখন দেখার তিনটি একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া কি ভেলকি দেখায় ! নাকি টেস্ট সিরিজের মত ভারতের হাতের থাকবে সিরিজের চাবিকাঠি ? যদি তা না হয় তাহলে ডেভিড ওয়ার্নার নাকি অ্যাডাম জাম্পা  নাকি অন্যকেউ – কে হয়ে উঠতে পারেন অস্ট্রেলিয়ার তুরুপের তাস?

ভারতীয় দলে রয়েছেন : রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, বিরাট কোহলি, ঈশান কিষান, সূর্য কুমার যাদব, কে এল রাহুল,রবীন্দ্র জাদেজা, যুজুবেন্দ্র চহাল, অক্ষর প্যাটেল,ওয়াসিংটন সুন্দর,কুলদীপ যাদব, মহাম্মদ শামি, মহাম্মদ সিরাজ, জয়দেব উনাদকট,শারদুল ঠাকুর, উমরান মালিক।

About Post Author