সময় কলকাতা ডেস্ক,১৭ মার্চ : বদলি হচ্ছেন বারাসাত থানার আইসি। ফলশ্রুতি,পঞ্চায়েত ভোটের আগে বারাসাত জেলা পুলিশে উল্লেখযোগ্য রদবদল। ১৭ মার্চের সার্কুলার বলে বদলি হচ্ছেন বারাসাত থানার আইসি দীপঙ্কর ভট্টাচার্য। তার স্থানে স্থলাভিষিক্ত হচ্ছেন শুভ্র স্যান্যাল।

শুভ্র স্যান্যাল স্পেশাল টাস্ক ফোর্সে ইন্সপেক্টর পদে বহাল ছিলেন।বারাসাত থানার বিদায়ী আই সি দীপঙ্কর ভট্টাচার্য বদলি হয়ে শুভ্র সান্যালের ফেলে আসা দায়িত্বপদ সামলাবেন।এই বদলিকে সরকারি ভাবে রুটিন বদলি বলা হচ্ছে। বাস্তবে দীর্ঘ সময় বারাসাতের মত গুরুত্বপূর্ণ থানায় বহাল থাকলেও আইনশৃঙ্খলার দিক থেকে বড় ধরণের প্রশ্নচিহ্নের মুখে পড়েন নি দীপঙ্কর ভট্টাচার্য। গত বৃহস্পতিবারও দীপঙ্কর ভট্টাচার্যকে নিজের কাজে সক্রিয় দেখা গিয়েছে।বৃহস্পতিবার দুপুরেও বারাসাত আদালতে একটি শুনানিতে তিনি কর্মসংক্রান্ত সাক্ষ্য দিতেও গিয়েছিলেন। শুক্রবার বদলির নির্দেশ ঘোষিত হয়।


More Stories
এবার ছটপুজোয় মাংসের দোকান বন্ধের নির্দেশ
শিশুশিল্পীদের প্রণাম করে পুলিশের হার্দিক বার্তা বানারহাটে
প্রয়াত মমতা সঙ্গী মন্ত্রী উজ্জ্বল