সময় কলকাতা ডেস্ক,২০ মার্চঃ ফের বড়সড় সাফল্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। সোমবার ভোররাতে রাজাবাজার ক্রসিংয়ের কাছে এপিসি রোড এলাকায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তল্লাশি চালিয়ে ৫০০ টাকার ২০০টি জাল নোট উদ্ধার করে। ঘটনাস্থল থেকেই রিঙ্কু শেখ ও আনন্দ দাস বিষ্ণো নামের ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের মধ্যে একজন মালদা জেলার বাসিন্দা,অপরজন উত্তরপ্রদেশের বাসিন্দা।

আরও পড়ুন সপ্তাহের প্রথম দিনও জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস
সোমবার ভোররাতে এপিসি রোডের ক্রসিংয়ের কাছে ওই দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপরই সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে তল্লাশি চালাতেই তাদের থেকে ৫০০ টাকার জাল নোটের বান্ডিল উদ্ধার হয়। ইতিমধ্যেই জাল নোটগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৪৮৯বি এবং ৪৮৯সি ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃতদের আদালতে তোলা হলে আগামী ১ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ওই বিপুল পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই বিষয়েই তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা।

আরও পড়ুন গ্রেফতার শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল
তেও জাল নোট পাচারের ক্ষেত্রে বড়ো চক্রের হদিস পেয়েছে তদন্তকারীরা। তাই এই জাল নোট কারবারের ক্ষেত্রেও কোনও বড়ো চক্র জড়িত থাকতে পারে বলেই আশঙ্কা পুলিশের। ইতিমধ্যেই গোটা ঘতনাত তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের এসটিএফের অফিসাররা।


More Stories
গ্রেফতার সুশান্ত ঘোষ
ডিমথেরাপিতে গ্রেফতার ২, কথা রাখলেন পথপ্রদর্শক কুণাল!
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী