সময় কলকাতা ডেস্ক,২০ মার্চঃ গত বৃহস্পতিবার থেকেই জেলায় জেলায় চলছে বৃষ্টির দাপট। রাজ্যে নেমেছে তাপমাত্রার পারদ। আকাশের মুখ ভার। দেখা নেই রোদের। সোমবার সকাল থেকেই তিলোত্তমার আকাশ মেঘলা। সোমবারও জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম। বুধাবার থেকে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন আজকের দিনের গুরুত্ব
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর,মঙ্গলবার বিকেল পর্যন্ত রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হবে। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৫ থেকে ৯২ শতাংশ। আগামী সপ্তাহ থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ।

পূর্বাভাস বলছে, মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ দিনভর মেঘলা থাকবে আকাশ। সেইসঙ্গে ভারী সম্ভাবনা রয়েছে। রবিবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া ও বাঁকুড়ায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া ইতিমধ্যেই পুরোপুরি পরিবর্তন। পাশাপাশি দার্জিলিং,কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি,কোচবিহার,উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে,শনিবার সকালে থেকেই বৃষ্টি শুরু হয়েছে দিল্লি এবং নয়ডাতে। ২১ মার্চ পর্যন্ত দিল্লিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


More Stories
পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন
জেলায় জেলায় অনুপ্রবেশকারীদের ও সন্দেহভাজনদের আটক করে রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস